× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ দেশের অংশগ্রহণে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:২১ পিএম

বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ’। ছবি:

বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ’। ছবি:

বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ’।

এ উপলক্ষে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ও ট্রফি উন্মোচন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিমসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রবাসীদের নিয়ে এমন আয়োজন তাদের উৎসাহিত করবে। ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে যুক্ত করার উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হবে। প্রবাসীদের মধ্য থেকে ভবিষ্যতে কেউ জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি দেশের ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

আয়োজক প্রতিষ্ঠানের সিইও কবির আহমেদ ভূঁইয়া বলেন, প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে বৈদেশিক মুদ্রা আয় ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যাবে। তিনি জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খানের অংশ নেওয়ার কথাও জানান তিনি।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, টুর্নামেন্ট সফল করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহযোগিতার আশ্বাস দিয়েছে। আয়োজনের মান নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সম্প্রচার নিশ্চিত করতে ওটিটি প্ল্যাটফর্ম চালুর কথাও জানান তিনি।

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ক্রিকেট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে পারে। সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিমও এ আয়োজনকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, বিসিবির পরিচালক রফিকুল ইসলাম বাবু, টুর্নামেন্টের উপদেষ্টা আফজাল হোসেন ও বেলাল উদ্দিন তুহিনসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

আয়োজকদের তথ্যমতে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা