× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে চোখ নির্বাচকদের

শেখ সাদী

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৬:১৪ পিএম

ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে চোখ নির্বাচকদের

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে চোখ নির্বাচকদের। উইন্ডিজের বিপক্ষে টেস্টে জয়ের আশায় নিজেদের সেরা দলই প্রস্তুত রেখেছেন নির্বাচকরা।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ খেলেও জিততে পারেনি বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ড্র করা টেস্টে দারুণ ছন্দে ছিলেন লিটন কুমার দাস। তবে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে হঠাৎ চোটে আক্রান্ত হন লিটন দাস। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস করতে নামেন তাওহিদ হৃদয়। ওই দিন লিটনের চোটে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

আবুধাবিতে চলতি ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ না খেলেই এরই মধ্যে দেশে ফিরে এসেছেন ওয়ানডে অধিনায়ক। গতকাল বিসিবির চিকিৎসককেও দেখিয়েছেন তিনি। স্বস্তির খবর হচ্ছে, তেমন গুরুতর কিছু না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন লিটন দাস।

তবে সতর্কতার জন্য মিরপুরে টেস্টে বিশ্রামেও থাকতে পারেন লিটন। এদিকে লিটনের বদলি হিসেবে নতুন করে ত্রিদেশীয় সিরিজে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও টেস্ট দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর টেস্টে সিরিজের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদককে বলেন, “ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নিয়ে খুব বেশি চিন্তা-ভাবনার কিছু নেই। আমাদের দল প্রস্তুতি আছে। আমরা আগামী ২৩ অক্টোবর টেস্ট দল ঘোষণা করব”।

এ ছাড়া তিনি বলেন, “যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তাই আমরা নিজেদে সেরা দলই ঘোষণা করব”।

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ দল বেশ ভালো ফর্মে আছে। সর্বশেষ ভারতের মাটিতে তারা তাদের হারিয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই”।

দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে তিনি আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বাংলাদেশে অনেক বেশি খেলার সুযোগ পায়। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে তারা বেশ পরিচিত। তাই এই টেস্ট সিরিজ আমাদের জন্য সহজ হবে না। তারা চাইবে নিজেদের সেরাটা দিয়েই খেলতে। তবে আমাদের লক্ষ্য আছে। আমরা ভালো কিছু করতে চাইব”।

এ ছাড়া টেস্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে বাংলাদেশে দল এখন দারুণ ছন্দে আছে। বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু টেস্টে ভালো করছি। তাই আমরা অবশ্যই চাইব, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে”।

এ ছাড়া আবুধাবিতে চলতি ত্রিদেশীয় সিরিজ নিয়ে তিনি বলেন, “একটা ম্যাচ খারাব খেলতেই পারে। তবে আমি মনে, করি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জেতার মতো স্কোর ছিল। কিন্তু আমরা জিততে পারিনি। আমাদের ব্যাটিংয়ে কিছু দুর্বলতা ছিল”।

এ ছাড়া ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিয়ে তিনি বলেন, “আফগানিস্তানের বিপক্ষে জিতলে হয়তো আমাদের ফাইনাল খেলার সুযোগ থাকবে। তবে আফগানিস্তান কিন্তু অনেক শক্তিশালী দল। তাই জিততে হলে আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে”।

টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা লিটনের চোট নিয়ে প্রধান নির্বাচক বলেন, “চোটের কারণে লিটন দাস ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেনি। লিটন দেশে ফিরেছে তবে আমি এখনও ডাক্তারের রিপোর্ট হাতে পাইনি। ডাক্তারের রিপোর্টা হাতে পেলে লিটনের অবস্থা নিয়ে বলতে পারব”।

এদিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ এই সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর। তবে ঢাকায় প্রথম টেস্টের আগে ২২ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা