× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:৩৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৪০ পিএম

চোটের কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চোটের কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চোটের কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস।

ডান নিতম্বের জোড়ায় সমস্যার কারণে এই সিরিজে আর খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

গতকাল শনিবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের আগে টস করতে মাঠে আসেননি অধিনায়ক লিটন। তার পরিবর্তে টস করেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। তখনই লিটনের চোট নিয়ে তৈরি হয় শঙ্কা। পরে বিসিবির পক্ষ থেকে তার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় লিটনের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনি জানান, ডান নিতম্বের জোড়ায় অস্বস্তির কথা জানানোর পর লিটনের এমআরআই করানো হয়। পরীক্ষার রিপোর্টে ওই স্থানে সমস্যা ধরা পড়ে। এরপরও ম্যাচে খেলার সম্ভাবনা যাচাই করতে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেননি তিনি। বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘লিটন কুমার দাস গতকাল ডান নিতম্বের জোড়ায় সমস্যার কথা জানায়। আমরা তার এমআরআই করাই। সেখানে ডান নিতম্বের জোড়ায় কিছু সমস্যা পাওয়া গেছে। এরপরও আজ ফিটনেস পরীক্ষা দিয়ে খেলার চেষ্টা করেছে সে। তবে আমরা যে মানদণ্ড নির্ধারণ করেছিলাম, তা পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে সে খেলতে পারবে না।’ লিটনের ছিটকে যাওয়ায় ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে তাকে পাচ্ছে না বাংলাদেশ। ফলে ওয়ানডে অধিনায়ক হিসেবে তার দায়িত্ব পালনের শুরুটা আরও পিছিয়ে গেল। দলের নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও লিটনের অনুপস্থিতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মিরাজের না খেলার কারণও জানিয়েছেন দলের ফিজিও। তিনি জানান, গত তিন দিন ধরে জ্বরে ভুগছে এই অলরাউন্ডার। এ কারণে ম্যাচ খেলার মতো অবস্থায় নেই সে। বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মেহেদী হাসান মিরাজ তিন দিন ধরে জ্বরে ভুগছে। সে কারণে আজকের ম্যাচের জন্য সে বিবেচনায় নেই।’ সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন দাস।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি। টস হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে নামতে হয়েছে। সিরিজের শুরুতেই অধিনায়ক লিটন ও অভিজ্ঞ অলরাউন্ডার মিরাজকে না পাওয়ায় দলকে বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হচ্ছে। অবশ্য মাত্র ছয় দিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুবার ৫০‍+ রান ৯টি ডিসমিসাল করে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা