× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসছে ভারতের নারী হ্যান্ডবল দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২৩:৩৫ পিএম

ভারত জাতীয় নারী হ্যান্ডবল দল। ছবি : সংগৃহীত

ভারত জাতীয় নারী হ্যান্ডবল দল। ছবি : সংগৃহীত

রাজনৈতিক টানাপোড়েন কিংবা ব্যস্ততা- যে কারণেই হোক, নির্ধারিত সফরে বাংলাদেশে আসেনি ভারতের ক্রিকেট দল। কবে তারা আসবে, তা নিয়েও নেই নিশ্চিত কোনো তথ্য। তবে ভারতীয় ক্রিকেটারদের দেখা না মিললেও ঢাকায় আসছে দেশটির আরেকটি জাতীয় দল। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বেগম খালেদা জিয়া আইএইচএফ ওমেন্স নেশন্স ট্রফিতে অংশ নিতে বাংলাদেশে আসছে ভারতের জাতীয় নারী হ্যান্ডবল দল।

২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নারী হ্যান্ডবলের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত চার দল নিয়েই আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি।

ভারতের সিনিয়র নারী হ্যান্ডবল দলের আগামী ১৭ অক্টোবর বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতাকে ঘিরে বাংলাদেশের হ্যান্ডবলে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। শক্তিশালী ভারতের পাশাপাশি নেপাল ও মালদ্বীপের বিপক্ষে খেলার সুযোগ পাবে স্বাগতিক দল। নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি হবে বাংলাদেশের খেলোয়াড়দের সামনে।

চার দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যে মাঠে নিজেদের সেরাটা দিতে চায় স্বাগতিকরা। অন্যদিকে, ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হলেও শিরোপার লড়াইয়ে অন্য দলগুলোও নিজেদের প্রমাণের সুযোগ পাবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা