× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে বাফুফের স্বেচ্ছাচারিতার অবসান ঘটতে যাচ্ছে

ক্রীড়া সাংবাদিকদের জন্য ওভারফ্লো জোন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২৩:১৭ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ০২:১৪ এএম

ক্রীড়া সাংবাদিকরা যেন ঢাকা জাতীয় স্টেডিয়ামের ওভারফ্লো জোন ব্যবহার করতে পারেন, সে বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া সাংবাদিকরা যেন ঢাকা জাতীয় স্টেডিয়ামের ওভারফ্লো জোন ব্যবহার করতে পারেন, সে বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কাভার করতে গিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে জায়গার সংকটে পড়তে হতো ক্রীড়া সাংবাদিকদের। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের মিডিয়া বক্সের ওপরের তলার ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। এর ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বেচ্ছাচারিতার অবসান ঘটতে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের নিয়ে জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সরেজমিনে পরিস্থিতি দেখে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও উপস্থিত ছিলেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হলে মিডিয়া বক্সে আসন সংকটের কারণে অনেক সাংবাদিককে সমস্যায় পড়তে হয়। অভিযোগ রয়েছে, মিডিয়া বক্সের ওপরের ওভারফ্লো জোনটি সাংবাদিকদের ব্যবহারের সুযোগ না দিয়ে অন্য প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ দেওয়া হতো। আর কাজচি করতো বাফুফে। এ নিয়ে সাংবাদিকেরা বারবার দাবি জানালেও কার্যকর সমাধান আসেনি।

সামনে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ। তাই বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন ক্রীড়া সাংবাদিকেরা। তাদের বক্তব্য শুনে স্টেডিয়াম পরিদর্শন করেন আমিনুল হক। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক- সব ধরনের ফুটবল ম্যাচ কাভার করার জন্য ওভারফ্লো জোন সাংবাদিকদের ব্যবহারের সুযোগ দিতে নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেসবক্সের মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না। তাই ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে?’

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে আনুষ্ঠানিক চিঠি জারির নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী। সিদ্ধান্তটি ভবিষ্যতে পরিবর্তন হবে কি না, এমন প্রশ্নে আমিনুল হক বলেন, ‘আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন।’

সাংবাদিকদের আসন সংকটের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সামান্য কয়েক লাখ টাকার জন্য তো এই জায়গা থেকে ক্রীড়া সাংবাদিকরা বঞ্চিত হতে পারেন না।’

নতুন নির্দেশনা কার্যকর হলে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ কাভার করার ক্ষেত্রে সাংবাদিকদের আসনসংকট কমবে বলে আশা করা হচ্ছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সিদ্ধান্তটির বাস্তবায়ন দেখার অপেক্ষা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা