× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালক দ্বৈতে বাংলাদেশের কাব্য গায়েন ও তানভীর জুটির জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:৩০ পিএম

বালিকা এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের অ্যালিনা ফরিদ হেরে গেছেন চীনের জিমো সংর কাছে। ছবি : বাংলাদেশ টেনিস ফেডারেশন

বালিকা এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের অ্যালিনা ফরিদ হেরে গেছেন চীনের জিমো সংর কাছে। ছবি : বাংলাদেশ টেনিস ফেডারেশন

ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে চলছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূলপর্বের খেলা। আজ বুধবার (১৪ অক্টোবর) টুর্নামেন্টের বিভিন্ন কোর্টে অনুষ্ঠিত একক ও দ্বৈত বিভাগের ম্যাচগুলোতে দেশি ও বিদেশি তরুণ টেনিস তারকারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। আজকের খেলায় স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়েরা রোমাঞ্চকর জয় ও লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছেন।

বালক দ্বৈত বিভাগের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশের কাব্য গায়েন ও মো. তানভীর জুটি এক অবিস্মরণীয় লড়াই উপহার দিয়েছেন। চীনের তিয়ানয়ি ফাং ও লিমু ঝৌ জুটির বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে হেরে কিছুটা পিছিয়ে পড়লেও, দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়ে দ্বিতীয় সেট নিজেদের করে নেন এই দুই বাংলাদেশি তরুণ। এরপর সুপার টাইব্রেকারে ১০-৭ ব্যবধানে অসাধারণ এক জয় তুলে নেন তারা।

অন্যদিকে, বালিকা দ্বৈতের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই করেও হেরে গেছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার ও হুমাইরা হায়দার জুটি। ভারতের জানভী ও বাংলাদেশের ইয়ানা চৌধুরী জুটির কাছে পরাজয় বরণ করেন তারা।

এদিকে গার্লস সিঙ্গেলসের প্রথম রাউন্ডে সুমাইয়া আক্তারকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষ হেইজু কোয়নের বিরুদ্ধে লড়াই করে তিনি ৪-৬, ৩-৬ গেমে পরাজিত হন।

টুর্নামেন্টের অন্যান্য ম্যাচে বালিকা এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের অ্যালিনা ফরিদ। চীনের জিমো সং তাকে ৭-৫, ৭-৬(৪) গেমে হারিয়েছেন। এছাড়া চীনের শুইয়াং জু ৭-৫, ৬-০ গেমে হারিয়েছেন থাইল্যান্ডের পারমিত তাদকায়েভকে। চীনের জিউজিউ গু ৬-৪, ৬-১ গেমে ভারতের জানভি আসাভাকে এবং চীনের জিরু ইয়াং ৩-৬, ৭-৬(৭), ৬-২ গেমে ভারতের ওয়ানিয়া এসকে-কে পরাজিত করে জয় তুলে নেন। 

বালক এককে থাইল্যান্ডের ত্রি শ্রীসেন ৬-০, ৬-০ গেমে হংকংয়ের চুন ইউ কারুস চ্যানকে উড়িয়ে দেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা