× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:০৪ পিএম

প্রথম বিভাগ হকি লিগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বনাম ওয়ারী ক্লাবের ম্যাচের একটি দৃশ্য। ছবি : বাহফে

প্রথম বিভাগ হকি লিগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বনাম ওয়ারী ক্লাবের ম্যাচের একটি দৃশ্য। ছবি : বাহফে

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ বুধবার (১৪ অক্টোবর) প্রথম বিভাগ হকি লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৩-২ গোলে ওয়ারী ক্লাবকে এবং দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ এসসি ৮-২ গোলে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে হারিয়েছে।

দিনের প্রথম ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গোল উৎসবের। ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। খেলার ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চমৎকার গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ১-০ গোলে এগিয়ে নেন তারেক।  পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া ওয়ারী ক্লাব ম্যাচের ১৮ মিনিটে ফিল্ড গোল করে খেলায় ১-১ সমতা ফেরায়। ওয়ারী ক্লাবের পক্ষে এই গোলটি করেন তাদের অধিনায়ক আজিজার।

সমতায় ফেরার পর ওয়ারী রক্ষণভাগে চাপ বাড়ায় ওয়ান্ডারার্স। ম্যাচের ২২ মিনিটে ওয়ান্ডারার্সের নূরে আলম একটি দুর্দান্ত ফিল্ড গোল করে দলকে আবারও ২-১ গোলে এগিয়ে নেন। আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ওয়ান্ডারার্সের নূরে আলম। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। এরপর ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল শোধ করে ওয়ারী ক্লাবের অধিনায়ক আজিজার ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন। শেষ কোয়ার্টারে ওয়ারী ক্লাব চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা