দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসির সেপ্টেম্বর মাসের পুরুষ ক্রিকেটার মাসসেরা নির্বাচিত হয়েছেন শুভমান গিল। ছবি: আইসিসি
দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসির সেপ্টেম্বর মাসের পুরুষ ক্রিকেটার মাসসেরা নির্বাচিত হয়েছেন শুভমান গিল।
ভারতের এই ব্যাটার পেছনে ফেলেছেন স্বদেশি অভিষেক শর্মা ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে। এটি গিলের পঞ্চম আইসিসি মাসসেরা পুরস্কার। ৩ বার মাসসেরা হয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম।
গিল বলেন, ‘পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা পুরস্কার জেতা দারুণ অনুভূতির। এই সম্মানের জন্য নির্বাচক প্যানেলের কাছে কৃতজ্ঞ।’