প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:১১ পিএম
শেষ বুমরাহকে গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলতে দেখা গেছে। ছবি : এনডিটিভি
ফিটনেস শঙ্কায় ওডিআই সিরিজ থেকে ছিটকে পড়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। একাধিক সূত্র নিশ্চিত করেছে এ খবর। সূত্র: এনডিটিভি
এর আগে ভারতের ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের জন্য বুমরাহকে রাখা হবে বলে জানিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না। বুমরাহকে গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা গেছে। কিন্তু তারপর থেকেই ভারতের বেশকিছু বড় খেলায় অনুপস্থিত ছিলেন এই ক্রিকেটার। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপেও দেখা যায়নি তাকে।
আশা করা হচ্ছিল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে দেখা যাবে বুমরাহকে। কিন্তু এখন খবর বলছে, মাঠে ফিরতে আরও বেশকিছুটা সময় নেবেন তিনি।