× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টার্গেটবলে টার্গেট অনুযায়ী চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২১:৫৯ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ২২:০৫ পিএম

নেপালে অনুৃষ্ঠিত প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল চ্যাম্পিয়নশিপে নারী বিভাগের শিরোপাজয়ী দল বাংলাদেশ। ছবি : বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশন

নেপালে অনুৃষ্ঠিত প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল চ্যাম্পিয়নশিপে নারী বিভাগের শিরোপাজয়ী দল বাংলাদেশ। ছবি : বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশন

আজ শুক্রবার (৯ অক্টোবর) প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই আসরে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করে।

নারী বিভাগের ফাইনালে ভারতকে ১০-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের পেহেলী চাকমা নারী বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

পুরুষ বিভাগে ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশের উবাচিং মারমা পুরুষ বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টুর্নামেন্টের আয়োজক ছিল ইন্টারন্যাশনাল টার্গেটবল ফেডারেশন এবং নেপাল টার্গেটবল ফেডারেশন। পাকিস্তান নাম প্রত্যাহার করে। টুর্নামেন্টটি ২টি গ্রুপে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। তারপর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুরুষ দলে ২০ ও নারী দলে খেলেন ১৩ খেলোয়াড়।

নেপালে অনুৃষ্ঠিত প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগের শিরোপাজয়ী দল বাংলাদেশ। ছবি : বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশন

টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ দল শিরোপা জেতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল। মতিঝিলে অনুষ্ঠিত সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুরুষ টার্গেটবল দলের অধিনায়ক মেহেদী হাসান ও নারী দলের অধিনায়ক সারাবান তহুরা বলেছিলেন, তারা এই টুর্নামেন্টের জন্য প্রায় তিন মাস কঠোর অনুশীলন করেছেন এবং ভালো একটা প্রস্তুতি নিয়েছেন।

শেষ পর্যন্ত হিমালয়ের দেশে অনুষ্ঠিত টার্গেটবল প্রতিযোগিতায় টার্গেট অনুযায়ী চ্যাম্পিয়ন হয়ে নিজেদের প্রতিশ্রুতি রেখেছে বাংলাদেশ।

আরকে/প্রবা

 

 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা