শুক্রবার উজবেকিস্তান ফুটবল একাডেমি ট্রেনিং সেন্টারে অনুশীলন করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দলের একাংশ। ছবি : বাফুফে
অনুশীলন
সেশনের জন্য দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে যারা খেলেছিলেন তারা রিকভারি সেশনে অংশ নেন; অন্যদিকে, বাকি খেলোয়াড়রা রানিং ড্রিল, বল পজেশন অনুশীলন এবং ছোট পরিসরের ম্যাচে অংশ নেন। এর আগে সকালে দলের খেলোয়াড়রা টিম হোটেলে পুল-ভিত্তিক রিকভারি কার্যক্রমে অংশ নেন। দলের সব খেলোয়াড় সুস্থ আছেন এবং আগের ম্যাচের পর কারও কোনো ইনজুরির খবর পাওয়া যায়নি। সন্ধ্যায় দলের একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে টেকনিক্যাল স্টাফরা দলের পারফরম্যান্স পর্যালোচনা করেন, উন্নতির জায়গাগুলো চিহ্নিত করেন এবং পরবর্তী ম্যাচের কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এএফসি অনুর্ধ-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব উৎরিয়ে মূলপর্বে যেতে মরিয়া বাংলাদেশ দল। ছবি : বাফুফে
শুক্রবার অনুশীলন বাংলাদেশ দলের ফরোয়ার্ড ফাতেমা
আক্তার এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের অনেক প্লেয়ারের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। আমরা সবাই একটু বেশি প্রেশার নিয়ে ফেলছিলাম আর অনেক নার্ভাস ছিলাম, যার কারণে ওই ম্যাচে আমাদের
খেলা অনেক অগোছালো হয়েছে। আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচটা আরও ভালো খেলে আমরা আমাদের বেটার পারফরম্যান্স দেখায়ে ভালো একটা ম্যাচ সবাইকে উপহার দেওয়ার। আমাদের দলের সবার প্রস্তুতি অনেক ভালো। ফিলিপাইনের বিপক্ষে নামার আগেও স্যার আমাদেরকে আরও ভালো করে নির্দেশনা দিবে যে আমরা কী করব। আমরা অনেকদিন দীর্ঘদিন প্র্যাকটিস করছি। আমাদের... মানে আমরা কল্পনাই করতে পারতেছি না, মানে কোয়ালিফাই করা ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই। আমাদের সবার ধ্যান-জ্ঞান, কল্পনা সবকিছুই কোয়ালিফাই।
অনুশীলনে হাস্যোজ্জ্বল ফরোয়ার্ড ফাতেমা আক্তার। ছবি : বাফুফে
এরপর মিডফিল্ডার মোসাম্মৎ আলমিনা যা বলেন, তা
প্রায় ফাতেমার বক্তব্যের অনুরূপ।