× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১২:২২ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১২:২৮ পিএম

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ছবি: বিসিবি

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নামল বাংলাদেশ। আফগানিস্তান নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ম্যাচটি আয়োজন করছে।

টেস্টে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও সমানে সমান। এখন পর্যন্ত দুই দল দুবার টেস্টে মুখোমুখি হয়েছে। দুদলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে আবুধাবির এই লড়াইয়ে শুধু ম্যাচ জয়ের নয়, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ারও সুযোগ রয়েছে দুই দলের সামনে।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে শান্তর দল। ডারউনে প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে বিদেশের মাটিতে বড় সাফল্য পায় বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা আফগানিস্তানের বিপক্ষেও ধরে রাখতে চাইছে টাইগাররা।

বাংলাদেশের জন্য এটি ১৬২তম টেস্ট। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। একমাত্র টেস্টটি চলবে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা