× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিনায়ক বদল এবং স্পট ফিক্সিংয়ের আশঙ্কা!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৩:৪৬ পিএম

বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে অন্য একটি ট্যাগলাইন; হঠাৎ অধিনায়ক বদল!

বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে অন্য একটি ট্যাগলাইন; হঠাৎ অধিনায়ক বদল!

এবারের বিপিএলের মাত্র দুদিন হলো। ম্যাচ হয়েছে মোটে চারটা। এই চার ম্যাচের কোনোটায় জমাট ক্রিকেট হয়েছে। আবার কোনোটায় একপেশে ম্যাচের দেখাও মিলেছে।

তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি ট্যাগলাইন; হঠাৎ অধিনায়ক বদল!

টিম লিস্টে লেখা অধিনায়কত্ব করবেন মাশরাফি। কিন্তু দেখা গেল টস করতে নামছেন মুশফিক। পরে জানা গেল মাঠে নামতে দেরি হয়ে হওয়ায় এই ব্যবস্থা। এমন পরিস্থিতি হতেই পারে। সেটা না হয় মানা গেল। কিন্তু যখন শুনতে হলো দলের অধিনায়ক কে হবেন সেটা ম্যাচ বাই ম্যাচ তারা জানাবেন। তখন এমন ঘোষণায় চমকে উঠতেই হয়। 

এমন চমকপ্রদ ঘোষণা দিয়েছেন ফরচুন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ। সাকিব আল হাসানকে অধিনায়ক চিন্তায় রেখেই বরিশাল মূলত এবারের দল সাজিয়েছে। পুরো দলের খেলোয়াড় ঠিক করার পরিকল্পনায়ও ছিলেন সাকিব। কিন্তু বিপিএল ট্রফি উন্মোচনের দিন দেখা গেল সব দলের খেলোয়াড় আছেন সেখানে, শুধু সাকিব নেই। সাকিবের প্রক্সি হিসেবে সেদিন ট্রফি উন্মোচনের ফটোসেশনে অধিনায়কের ভূমিকা পালন করেন মেহেদী হাসান মিরাজ। বরিশালের হয়ে প্রথম ম্যাচেও অধিনায়কের দায়িত্বে ছিলেন মিরাজ। মাঠে সাকিবও সক্রিয় ছিলেন। 

প্রশ্ন হলো, ঠিক কোন ক্রিকেটীয় যুক্তিতে ম্যাচ বাই ম্যাচ জানানো হবে কে হচ্ছেন এই ম্যাচের অধিনায়ক?

সাজ্জাদ হোসেন এই প্রশ্নের জবাবে প্রতিদিনের বাংলাদেশকে বলেন ‘না, তেমন কোনো ক্রিকেটীয় যুক্তি নেই এখানে।’ সেই সঙ্গে তিনি মানলেন এই বিষয়টা জটিলতা তৈরি করছে। তিনি আশ্বাস দিলেন দ্রুতই এই জটিলতার নিরসন করা হবে।

জাতীয় দলের সাবেক এক অধিনায়ক এ প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশের কাছে সন্দেহ প্রকাশ করেছেন প্রতি ম্যাচের আগে অধিনায়ক কে হচ্ছেন সেটা জানানোর নতুন এই কৌশল পুরোপুরি উদ্ভট। আশঙ্কা করা যেতেই পারে এমনসব ঘটনা স্পট ফিক্সিংকে উৎসাহিত করবে। ক্রিকেটের বিশেষ করে টি-টোয়েন্টির প্রতিটি স্তর বা পর্ব বা বলের সঙ্গে এখন ফিক্সিংয়ের একটা দহরম মহরম সম্পর্ক রয়েছে। অমুক ম্যাচে দলের অধিনায়ক কে হবেন এই প্রশ্ন ফিক্সিংয়ের বাজারে তুলে মুহূর্তেই কোটি টাকা কামিয়ে নেওয়ার একটা মওকা আছে। দেখা গেল দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে তারকা খেলোয়াড়ের নামের পাশেই বাজির দর তরতরিয়ে উঠল কিন্তু সবাইকে অবাক করে এমন কাউকে অধিনায়ক করা হলো যার নাম কখনো আলোচনায় ছিল না। 

ফলাফল?

এক বাজিতেই কোটিপতি। 

স্পট ফিক্সিংয়ের এরচেয়ে সহজ তরিকা আর কী হতে পারে?

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা