× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঠিন সময় জিদানের পাশে এমবাপ্পে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৩:৩১ পিএম

জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ শেষে ফরাসিদের কোচ হওয়ার আশায় ২০২১ সালেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। এ সময়ে বহু ক্লাব তাকে প্রস্তাব দিলেও সেগুলো সাধরে প্রত্যাখ্যান করেছেন জিদান। স্বপ্ন দেখছিলেন কাতার বিশ্বকাপ শেষে ফ্রান্স ফুটবলের মসনদে বসবেন তিনি। ফরাসিরা ফাইনালে হারার পর দিদিয়ের দেশমের জায়গায় অনেকেই কল্পনা করতে শুরু করেছিলেন তাকে। তবে শেষ পর্যন্ত ২০২৬ সাল পর্যন্ত দেশমকেই কোচের দায়িত্বে রেখে দেয় ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেট। আর সেখানেই ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্নভঙ্গ জিদানের। 

ফরাসিদের কোচ হওয়ার ব্যাপারে জিদানের সাথে হওয়া কথা অস্বীকার করেছেন গ্রেট। আর তাতে অসম্মান করা হয়েছে কিংবদন্তিকে। সব মিলিয়ে কঠিন এক সময় পার করছেন রিয়াল মাদ্রিদকে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচ। বর্তমানে ফ্রান্স দলকে ভালোবাসার পরিণতি ভোগ করতে হচ্ছে তাকে। তবে দুঃসময়ে পাশে পেয়েছেন স্বদেশি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে।

দেশমকে পুনরায় কোচ নির্বাচন করে জিদানের ব্যাপারে কথা বলতে গিয়ে গ্রেট বলেন, ‘জিদান সর্বদা রাডারের অধীনে ছিলেন, গল্প বলার দরকার নেই। তার অনেক সমর্থক ছিল, কেউ কেউ দেশমের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু কে দেশমের সমালোচনা করতে পারে? কেউ পারে না। আপনি হয়তো কিছু খেলা মিস করতে পারেন, কিন্তু আমি ১০ বছর ধরে তার সঙ্গে ছিলাম, কোনো সমস্যা হয়নি।’

ফ্রান্স দলে জিদানের সম্ভাব্য আগমন নিয়েও কথা বলেছেন গ্রেট। সেই সাথে পরামর্শ দিয়েছেন তাকে অন্য ক্লাব খুঁজতে। তিনি বলেন, ‘জিদান যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করত। আমি ফোন ধরতাম না। তাকে অন্য ক্লাব খুঁজতে বলুন। ক্লাব বা জাতীয় দল খুঁজে বের করার জন্য তার অব্যশই একটি বিশেষ পরিকল্পনা আছে।’

গ্রেটের এসব কথা একদমই ভালো লাগেনি এমবাপ্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন জিদানের। তিনি বলেন, ‘জিদান একজন ফরাসি কিংবদন্তি। আর আপনি একজন কিংবদন্তীকে অসম্মান করতে পারেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা