× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের সোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৪:২৯ পিএম

এই জয় নিয়ে এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা এখন ১৯টি। ছবি: সংগৃহীত

এই জয় নিয়ে এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা এখন ১৯টি। ছবি: সংগৃহীত

শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক নিজেদের নামে করে নিয়েছে ভারত।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের চাপে রাখে ভারত। ওপেনার অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং এবং শেষ দিকে তিলক ভার্মার বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ওভারে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে ম্যান ইন ব্লুরা।

ভারতের ইনিংসের শুরুটা ছিল আগ্রাসী। যদিও পাওয়ারপ্লেতেই বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসন ফিরে যান, এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক। মাত্র ২৮ বলে ৬১ রান করেন বাঁহাতি এই ওপেনার। তার ইনিংসে ছিল তিনটি চার ও সাতটি ছক্কা।

মাঝের দিকে ঈশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেই চাপ সামলে নেন তিলক ভার্মা। মাত্র ২১ বলে ফিফটি পূর্ণ করে ভারতকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন তিনি। তার ঝোড়ো ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা।


২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মন্থর গতিতেই করে পাকিস্তান। তবে মাঝের ওভারে হাজান নওয়াজের বিস্ফোরক ব্যাটিং ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। দ্রুত ফিফটি তুলে নিয়ে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখান তিনি। ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণোইও তিন ওভারে ৪৪ রান দিয়ে কিছুটা চাপের মধ্যে পড়েন।

তবে শেষ পর্যন্ত ভারতের দেওয়া বড় লক্ষ্য পেরোনো সম্ভব হয়নি পাকিস্তানের। ম্যাচের শেষদিকে জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট সামলাতে গিয়ে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৩ রান, ফলে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

এই জয়ের মধ্য দিয়ে ২০২১ সালের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টানা সপ্তম জয় পেল ভারত। দুই দলের ২০০৭ সালের পর ১৮টি টি-টোয়েন্টি মুখোমুখিতে এটি ভারতের ১৫তম জয়।

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে এটি ভারতের টানা দ্বিতীয় সোনার পদক। এর আগে হাংঝৌ ২০২২ এশিয়ান গেমসেও পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। একইভাবে নারী ক্রিকেট দলও আগের আসরের সাফল্য ধরে রেখে এবারের আসরে সোনা জিতেছে।

এই জয় নিয়ে এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা এখন ১৯টি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা