× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডেতে ‘কিং’ কোহলির ৫৫তম সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম

ওয়ানডেতে কোহলি ৫৫তম সেঞ্চুরি করে উদযাপনে মেতে ওঠেন। ছবি: আইসিসি ফেসবুক পেজ

ওয়ানডেতে কোহলি ৫৫তম সেঞ্চুরি করে উদযাপনে মেতে ওঠেন। ছবি: আইসিসি ফেসবুক পেজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমান গিলের সেঞ্চুরিতে ২৯৬ রানের লক্ষ্য মাত্র ৪১.৪ ওভারে পেরিয়ে যায় স্বাগতিকরা। এটি ওয়ানডেতে কোহলির ৫৫তম সেঞ্চুরি।

ম্যাচে ৭৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৩৮তম ওভারের চতুর্থ বলে গুডাকেশ মোতিকে লং-অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছান তিনি। 

এই সেঞ্চুরির মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ শতকের রেকর্ডে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। দুজনেরই এখন ৬০টি করে সেঞ্চুরি। তবে শচীন ৫৩৮ ইনিংসে এই কীর্তি গড়লেও কোহলির লেগেছে ৩৩৮ ইনিংস।

এ ছাড়া ম্যাচে ১৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করেছেন কোহলি। ভারতের হয়ে রান তাড়ার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ঘরের মাঠে ওয়ানডেতে ৭ হাজার রান করা প্রথম ব্যাটসম্যানও হয়েছেন কোহলি।

কোহলির পাশাপাশি সেঞ্চুরি করেন শুভমান গিলও। দুই ব্যাটারের শতকে ভর করে ৪১.৪ ওভারে ২৯৬ রান তুলে ৮ উইকেটে জয় পায় ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা