কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
একদিকে ১৮১ ফিফা র্যাঙ্কিংধারী ও ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ। অন্যদিকে ১৪৮ ফিফা র্যাঙ্কিংধারী ও ‘দ্য লায়ন্স’ খ্যাত সিঙ্গাপুর। সাউথ এশিয়া ও আসিয়ান অঞ্চলের এই দুই দেশ আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হচ্ছে। সেটা ‘ফিফা আসিয়ান কাপ’-এ। খেলাটি অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তার জেলোরা বাং কার্মো স্টেডিয়ামে। বাংলাদেশ আছে ডিভিশন-১ এ, এখানে গ্রুপের অন্য দুটি দল হচ্ছে স্বাগতিক ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর।
বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে আছে শূন্য পয়েন্ট নিয়ে। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে শুরু করে বাংলাদেশ। অপর ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়া ২-০ গোলে হারায় সিঙ্গাপুরকে। পয়েন্ট টেবিলে মালয়েশিয়া আছে শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে থাকায় ইন্দোনেশিয়া আছে দুইয়ে, আর শূন্য পয়েন্ট নিয়ে কম গোল হজম করায় সিঙ্গাপুর আছে তিনে।
ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে ৩৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ। শুধু তাই নয়, হেড টু হেডেও তাই। এ পর্যন্ত দুদল মুখ্মেুখি হয়েছে মোট ৪ বার। বাংলাদেশ একবারও জেতেনি, সিঙ্গাপুর জিতেছে দুই বার। বাকি এক ম্যাচ ড্র হয়। লাল-সবুজ বাহিনীর একমাত্র ড্র, ১৯৭৩ সালে মারদেকা কাপে (১-১)। তার মানে ৫৩ বছর ধরে জয়হীন বাংলাদেশ!
রবিবার এক ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি বলেন, ‘আমরা তো দুইবার এদের (সিঙ্গাপুরের) কাছে হেরেছি। আমাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে। কাল আমরা প্রাণপণ চেষ্টা করব জিততে।’
ডুলি প্রতিপক্ষ দলের খেলোয়াড় নিয়ে বলেন, ‘ওদের দলের দুই-তিনটা খেলোয়াড় আছে যে ডেঞ্জারাস। আমরা এটা জানি। তাই মাঠে চেষ্টা থাকবে তাদের আটাকনোর।’
ডুলি আরও বলেন, ‘আমাদের কনফিডেন্সটা এখনও আছে। কারণ আমরা সিঙ্গাপুরের সাথে আগেও খেলেছি। আমাদের এনার্জি আর পজিটিভ ভাইব সবার আছে টিমের মধ্যে যে আমরা ভালো করতে পারি। আর কালকে আমরা জাস্ট চেষ্টা করব মানে পুরো একটা এনার্জি দিয়ে একটু ভালো পারফরম্যান্স করতে আনলাইক আমরা যে মালয়েশিয়াতে করছি। আমি কালকের ম্যাচটি জিততে চাই। সিঙ্গাপুর আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে কত ধাপ ওপরে, সেটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমাদের ফুটবল খেলতে হবে, জয়ের জন্য খেলতে হবে। অবশ্য শক্তিশালী দলের বিপক্ষে কৌশলগত কারণে আমাদের ভিন্ন পরিকল্পনা নিতে হয়। কিন্তু এই টুর্নামেন্ট থেকে আমরা অন্তত চার পয়েন্ট নিতে চেয়েছিলাম। এখন আর সেটা সম্ভব নয়। তবে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আর সিঙ্গাপুরের বিপক্ষে সেটাই আমাদের লক্ষ্য।’
বাংলাদেশ দলের মিডফিল্ডার শমিত সোম বলেন, ‘আমাদের আসলে কোনো ইন্সপিরেশন লাগে না। আমরা জানি যে আমরা লাস্ট খেলাতে ভালো খেলি নাই, মানে প্লেয়ারদের থেকে সবার ওপরের থেকে আমরা জানি যে ভালো খেলি নাই। ইন্ডিভিজুয়ালি আমিও ওইটা একই জিনিস বলতে পারি। সো ওইটা মানে, আমরা তো ফুটবলার, আমরা জিততে চাই, আমাদের কম্পিটিশনের জন্য আমরা তো এইখানে ভালো করতে চাই। সো ওইটার দিকে আমাদের শুধু মোটিভেশন। আর বেস্ট মোটিভেশন হলো এখন আমরা সিঙ্গাপুরের সাথে খেলতেছি যে আমরা দুইবার এদের সাথে হারছি। সো এখন আমরা ভাবছি আমরা অ্যাটলিস্ট একটা পয়েন্ট পারতে পারতাম নইলে জিততে পারতাম। সো ইটস এ গুড টাইম আমাদের রিভেঞ্জটা খুঁজতে। আমাদের এনার্জি আর পজিটিভ ভাইব সবার আছে টিমের মধ্যে যে আমরা ভালো করতে পারি। আর কালকে আমরা জাস্ট চেষ্টা করব মানে পুরো একটা এনার্জি দিয়ে একটু ভালো পারফরম্যান্স করতে আনলাইক আমরা যে মালয়েশিয়াতে করছি।’