× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমস নারী ক্রিকেটে ফের চ্যাম্পিয়ন ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারত। ছবি: ইন্ডিয়ান আই

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারত। ছবি: ইন্ডিয়ান আই

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে হারমানপ্রিত কৌরের দল।

প্রথমে ব্যাট করে ভারত ২১৬ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৬৯ রানে অল আউট হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে মাত্র ৯৯ রান যোগ করে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুজন। শেফালি ৩৫ বলে ৪৮ রান করে ফিরলেও মন্ধানা থামেন ৪৫ বলে ৭৯ রানে। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা। এই ইনিংসের পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেন মন্ধানা। নারী ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। 

জয়ের জন্য ২১৭ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেফালি বর্মা ও দীপ্তি শর্মার বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়।

দীপ্তি চার ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন তিন উইকেট। শেফালি, শ্রেয়াঙ্কা পাটিল ও শ্রীচরণি পান দুটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।

এই জয়ে এশিয়ান গেমসে নারী ক্রিকেটের স্বর্ণ টানা দ্বিতীয়বার নিজেদের করে নিল ভারত। ২০২২ সালের হাংঝু এশিয়ান গেমসের ফাইনালেও শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতেছিল তারা। এবারের আসরে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান তৃতীয় হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা