× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রোঞ্জ পদকও হাতছাড়া

নারী ক্রিকেট দলের ব্যর্থতায় কোচ মিথ্যাচার করছেন: বাবু

শেখ সাদী

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩ পিএম

পাকিস্তানের কাছে মঙ্গলবার ৩১ রানে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেছে টাইগ্রেসরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পাকিস্তানের কাছে মঙ্গলবার ৩১ রানে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেছে টাইগ্রেসরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের কাছে মঙ্গলবার ৩১ রানে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেছে টাইগ্রেসরা।

দলের এমন ব্যর্থতার জন্য নানা কারণের কথা বলেছেন প্রধান কোচ সারোয়ার ইমরান। তার দাবি, টুর্নামেন্ট চলাকালে কোচ ও অধিনায়ককে নিয়ে নেতিবাচক খবর দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

তবে কোচের এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তার দাবি, কোচকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

কোরোগি অ্যাথলেটিক পার্কে মঙ্গলবার এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। আগে ব্যাট করে পাকিস্তান ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ১১৪ রান করতে পারে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সারোয়ার ইমরান। দলের আত্মবিশ্বাসের ঘাটতির পাশাপাশি এশিয়া কাপের পর থেকে দলকে ঘিরে প্রকাশিত বিভিন্ন নেতিবাচক খবরের প্রভাবের কথা বলেন তিনি।

সারোয়ার বলেন, “আমাদের আসলে সমস্যাটা শুরু হয়েছে এশিয়া কাপ থেকে। আমরা এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ক্লোজ ম্যাচ হারি। হারার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে নানা নেতিবাচক খবর আসে। এমনকি আমরা ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও ১২০ কিংবা ১৩০ রান করতে পারিনি। ওই জিনিসটা আমরা এশিয়ান গেমসে বয়ে বেড়াচ্ছি”।

দলকে ঘিরে নেতিবাচক খবরের ব্যাখ্যাও দেন বাংলাদেশ কোচ। তার ভাষায়, “একটা টুর্নামেন্ট চলতেছে, আপনি হেড কোচ আর অধিনায়ককে বাদ দিয়ে দিলেন। আমার সম্পর্কেই বলা হচ্ছে, আমাকে রাখবে না, একে রাখবে নাÑ এরকম। তো কীভাবে আপনি ভালো কিছু আশা করেন? নেতিবাচক খবর দলের ওপর, প্লেয়ারদের ওপর প্রভাব পড়তে পারে। আমার তাই মনে হয়। তবে জিততে না পারার জন্য এটা কোনো অজুহাত হতে পারে না”।

পাকিস্তানের বিপক্ষে হারের কারণ হিসেবে পাওয়ার প্লেতে কম রান করার কথাও উল্লেখ করেন সারোয়ার। তিনি বলেন, “১৪৫ রান তাড়া করতে হলে পাওয়ার প্লেতে অন্তত ৪০-৪৫ রান করার প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ প্রথম ছয় ওভারে মাত্র ২৪ রান করেছে। সারোয়ার বলেন, ‘আজকে হয়তো আমরা যদি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা জেতা সম্ভব ছিল। ১৪৫ রান মানে পাওয়ার প্লেতে একটা মোটামুটি ৪০-৪৫ রান। তারপর ১৫ ওভারে ১০০ রান। আমরা পাওয়ার প্লেতে ২৪ রান করেছি, যেটা অনেক পিছিয়ে পড়া। পাওয়ার প্লের রানটাই আমাদের হারিয়েছে”।

কোচের এসব বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রবা প্রতিদিনের বাংলাদেশকে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, “দলের ব্যাটিং নিয়ে তিনি হতাশ। তার মতে, এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তিন বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ”।


বাবু বলেন, “দলের ব্যাটিং নিয়ে আমি রীতিমতো হতাশ। বাংলাদেশ যে ব্যাটিং করেছে, এটা টি-টোয়েন্টির ব্যাটিং নয়। এই ব্যাটিং নিয়ে কোনো ম্যাচ জেতা যায় না। এক কথায়, এশিয়া কাপ ও এশিয়ান গেমসে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑ তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। দলের উন্নতির জন্য খুব দ্রুতই আমরা ফিল্ডিং ও ব্যাটিং কোচ নিয়োগ দেব”।

টুর্নামেন্ট চলাকালে কোচকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাবু বলেন, “কোচ একেবারেই মিথ্যা কথা বলেছেন। তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তিনি দলের ব্যর্থতার জন্য এই মিথ্যাচার করেছেন”।

নিগার সুলতানা জ্যোতির টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গও টানেন বাবু। তিনি বলেন, “অধিনায়ক জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় বিসিবি বিব্রত হয়েছে। তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণ অবশ্যই আমরা খুঁজে বের করব”।

সারোয়ার ইমরানের বক্তব্যের বিষয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করে বাবু বলেন, “আমি মিডিয়ার কাছে শুনেছি, তিনি এসব বলেছেন। এটা একেবারেই মিথ্যা কথা। তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনাই হয়নি। তিনি কেন এমন বলেছেন, তার কারণ অবশ্যই আমাদের খুঁজে বের করতে হবে”।

দলের ব্যর্থতার দায় তার ওপর কেন আসবে, সে প্রশ্নও তুলেছেন বাবু। তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার আগেই এই দল গঠন করা হয়েছে। আমরা এখন নতুন করে চিন্তাভাবনা করব। দলের উন্নতির জন্য নতুন করে দল ঢেলে সাজানো হবে”।

দলের ভেতরে কোনো সমস্যা আছে কি না, সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান। তার ভাষায়, “দলের ব্যর্থতার জন্য অবশ্যই আমরা সবার সঙ্গে কথা বলব। দলের ভেতর আর কোনো সমস্যা আছে কি না, সেটা আমরা খুঁজে বের করব”।

নারী দলের প্রধান কোচ হিসেবে সারোয়ার ইমরানের চুক্তির মেয়াদ অক্টোবর পর্যন্ত। তার চুক্তি আর বাড়ানো হবে কি না, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা