× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির বিদায়ী ম্যাচে থাকছেন দি মারিয়াও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩০ পিএম

লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া। ছবি: গোল ডট কম

লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া। ছবি: গোল ডট কম

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে থাকবেন আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল দি মারিয়াও। বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আর্জেন্টিনার সাবেক এই উইঙ্গার।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনাস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দি মারিয়া জানান, ৫ অক্টোবর রেসিং ক্লাবের বিপক্ষে ম্যাচের পর তিনি বুয়েনস এইরেসেই থেকে যাবেন। এরপর মেসির বিদায়ী ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

দি মারিয়া বলেন, “আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে। আমাদের ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে ম্যাচ আছে। তাই সম্ভবত সেখানেই থেকে যাব। স্টেডিয়ামটি আমার পথেই পড়বে, আমি সেখানে থাকব”।

মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়টিও আবেগের সঙ্গে স্মরণ করেছেন দি মারিয়া। তার মতে, দীর্ঘ সময় পর আর্জেন্টিনা জাতীয় দলকে অধিনায়ক মেসিকে ছাড়া দেখা হবে বড় এক পরিবর্তন।

আর্জেন্টিনার হয়ে মেসির অবদানের কথা স্মরণ করে দি মারিয়া বলেন, “এটা কঠিন হবে, তাই না? এত বছর পর, আর্জেন্টিনা, আর্জেন্টাইন মানুষ এবং পুরো বিশ্বের জন্য মেসি যা করেছে, তার পর তাকে ছাড়া একটি দলকে দেখা সহজ হবে না। আমরা তার শেষ দিনটি উপভোগ করব”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা