× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরকে একহাত নিলেন ওয়াসিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৬ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের কথা শুনছেন বাবর আজম। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের কথা শুনছেন বাবর আজম। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে পাকিস্তান দলের বড় ধরনের পরিবর্তনের খবর শুনে নাকি অবাক হয়েছিলেন বাবর আজম। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম অবাক হয়েছেন বাবরের সেই মন্তব্যেই। তার প্রশ্ন, এত বড় একটি ঘটনা যদি অধিনায়কই না জানেন, তাহলে অধিনায়কত্ব করার অর্থ কী? 

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের নিয়ে নেওয়া সিদ্ধান্তটি তখন বিশ্বক্রিকেটে বেশ আলোচনার জন্ম দেয়। লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের পর সিরিজের মাঝপথেই কোচ সারফারাজ আহমেদ, বোলিং কোচ উমার গুল ও সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। 

পরের টেস্টের আগে সাদা বলের কোচ মাইক হেসনকে দলের দায়িত্ব দেওয়া হয়। দলের এই পরিবর্তন নিয়ে পরে বাবর বলেছিলেন, বিষয়টি তার কাছেও ছিল নতুন। সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি কিছুই জানতেন না, পরে জানতে পেরেছেন।

বাবরের সেই মন্তব্য নিয়েই এবার সরব হয়েছেন ওয়াসিম। ম্যানচেস্টারে এক অনুষ্ঠানে আরেক সাবেক পাকিস্তানি তারকা ওয়াকার ইউনিসের পাশে বসে বর্তমান অধিনায়ককে নিয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি।

ওয়াসিম বলেন, “আমি কাউকে দোষ দিতে চাই না এবং আমি ভুলও হতে পারি। তবে আমার মনে হয়, বাবরের আবার অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি। পুরো বিষয়টিই অপ্রয়োজনীয় ছিল। তৃতীয় টেস্টে... আমি বার্মিংহামে ছিলাম। যতটা মনে পড়ে, টসের সময় বাবরকে জিজ্ঞেস করা হয়েছিল, সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে, কোচ ও বোলিং কোচকেও ফেরত পাঠানো হয়েছেÑ এ বিষয়ে তার মত কী? সে বলেছে, ‘আমার কোনো ধারণা নেই।’ তাহলে তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস?”

পাকিস্তানের হয়ে ২৫ টেস্ট ও ১০৯ ওয়ানডেতে অধিনায়কত্ব করা ওয়াসিমের মতে, ওই পরিস্থিতিতে বাবর অধিনায়কের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি।

তিনি বলেন, “একজন ক্রিকেটার বা ব্যক্তি হিসেবে কারও নেতা বা অধিনায়ক যদি তার পাশে না থাকে, তাহলে সে শতভাগ দিতে পারে না। আমার মতে, দ্বিতীয় টেস্টের পরই তার বলা উচিত ছিল, সে শুধু একজন ক্রিকেটার হিসেবে খেলবে”।

তিন বছর পর গত জুলাইয়ে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে ফেরেন বাবর। তবে দ্বিতীয় দফায় অধিনায়ক হিসেবে তার শুরুটা ভালো হয়নি। তার নেতৃত্বে চার টেস্টের তিনটিতেই হেরেছে পাকিস্তান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা