চ্যাম্পিয়ন কাজী সাইফকে পুরস্কৃত করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মর্তুজা শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় কাজী সাইফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
সাড়ে ৫
পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হন নিলয় দেবনাথ।
অপরদিকে
৪ জন সমান ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে চর্তুথ থেকে সপ্তম হন যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার
আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেট মাস্টার
আবু হানিফ, সিয়াম চৌধুরী ও মোকসেদ খান।
খেলা
শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজনসহ মোট ৩৬ দাবাড়ু অংশগ্রহণ করেন। ১২ খেলোয়াড়কে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
আরকে/প্রবা