× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসানকে হারিয়ে আগস্টের সেরা দিনুশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭ পিএম

আগস্ট মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা। ছবি: আইসিসি

আগস্ট মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা। ছবি: আইসিসি

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ইংল্যান্ডের পেসার অলি রবিনসনকে পেছনে ফেলে আগস্ট মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা।

২০২৬ সালের আগস্টের সেরা খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

যদিও পুরস্কারের দৌড়ে হাসানও ছিলেন শক্ত দাবিদার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার। ডারউইনে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আরও ৩ উইকেট শিকার করেন তিনি। দুই টেস্টে ১৯.৭৭ গড়ে মোট ৯ উইকেট পান হাসান।


অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে মাত্র ৭.১৮ গড়ে ১৬ উইকেট নেন রবিনসন। তবে দুজনকেই ছাড়িয়ে গেছেন দিনুশা তার ব্যাটিং নৈপুণ্যে। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৪০ গড়ে ৪২০ রান করেন দিনুশা। চার ইনিংসে তার ব্যাট থেকে আসে তিনটি সেঞ্চুরি- ১০০, ৮৪, ১০৩ ও অপরাজিত ১৩৩ রান। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবার মাসসেরার পুরস্কার জিতে দিনুশা বলেন, “এই স্বীকৃতি তার কাছে অনেক বড় অর্জন”।

ভারতের বিপক্ষে সিরিজটি তার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা