× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবে প্রতিদিনের বাংলাদেশের ৫ পদক

এবার ডিআরইউ ক্রীড়ায় শামীম-রুমেলের ঝলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্পোর্টস কার্নিভালের পুরস্কার নিয়ে প্রতিদিনের বাংলাদেশের অফিসে রুমেল খান ও শামীম হাসান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্পোর্টস কার্নিভালের পুরস্কার নিয়ে প্রতিদিনের বাংলাদেশের অফিসে রুমেল খান ও শামীম হাসান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কদিন আগে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের তিন ক্রীড়া সাংবাদিক শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী মোট ছয়টি পদক জিতেছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়।  সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবার উদ্ভাসিত নৈপুণ্য প্রদর্শন করেছেন শামীম-রুমেল। সোমবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সেখানেও দু’টি ক্রীড়া ইভেন্টের তিনটি ডিসিপ্লিনে মোট পাঁচটি পদক জিতে প্রতিদিনের বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন শামীম ও রুমেল। 


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শামীম হাসান। ছবি : ডিআরইউ

মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে।

টেবিল টেনিসের দ্বৈতে বিবিসির রাকিব হাসনাতের সঙ্গে জুটি বেঁধে শামীম হাসান চ্যাম্পিয়ন হন। এই জুটির এটি প্রথম এবং ডিআরইউ টিটিতে এটা শামীমের প্রথম শিরোপা। রানার্সআপ হন রুমেল খান ও খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল জুটি। রুমেল-চঞ্চল জুটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হন (এই জুটি ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন)। টেবিল টেনিসের এককে রানারআপ হন রুমেল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রানারআপ হন তিনি (৫ বারের শিরোপাধারী)। এছাড়া সাঁতার ইভেন্টে তৃতীয় হন শামীম।  

এবারের আসরে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে শফিকুল কবির ট্রফি জিতে নেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। সেরা নারী ক্রীড়াবিদ হিসেবে এম আনোয়ারুল হক ট্রফি জিতে নেন দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রুমেল খান। ছবি : ডিআরইউ

প্রধান অতিথি হিসেবে ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং সাবেক ক্রীড়ালেখক, সংগঠক ও ব্যাংকার সেলিম নজরুল হক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে একটি সিড মানি দেওয়া হবে। যার লভ্যাংশ থেকে যে অর্থ পাবে, তাই দিয়ে খেলা চালাতে পারবে। ঠিক সেরকম একটি সিড মানিও ডিআরইউকে দেওয়ার কথা ভাবছি আমরা। যাতে সাংবাদিকদের খেলা আয়োজন করতে কোন সমস্যা না হয়।’ বিশেষ অতিখির বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের বলেন, ‘খেলাধূলা দেশের যুব সমাজের চালিকা শক্তি। খেলায় মনন বিকশিত হয়, শরীর ভাল থাকে। তাই আমি ডিআরইউর এই আয়োজনকে স্বাগত জানাই।’

অতিথিদের সঙ্গে ফটোসেশনে পদকজয়ীরা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ছবি : ডিআরইউ

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ‘আমরা সাংবাদিকরা লেখালেখির পাশাপাশি খেলাতেও যে সেরা সেটাই আমার প্রমাণিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খেলাধূলা করার সহযোগিতা চাই।’

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই কাজ করে না, সদস্যদের বিনোদন, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে থাকে। সাংবাদিকরা প্রতিদিন অত্যন্ত ব্যস্ততা, চাপ ও নানা ধরনের প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাই কর্মব্যস্ততার বাইরে তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্পোর্টস কার্নিভালে এবার মোট দু’টি পদক জিতেছেন শামীম হাসান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

তিনি বলেন, ডিআরইউ বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে। সামনে ডিআরইউর উদ্যোগে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। এসব আয়োজনকে আরও আকর্ষণীয় ও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ডিআরইউর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সিড মানির প্রয়োজন রয়েছে। এ জন্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও সংগঠনের প্রতি ডিআরইউকে সিড মানি দেওয়ার আহ্বান জানাই। এই সহযোগিতা পাওয়া গেলে ডিআরইউ বছরজুড়ে আরও বেশি খেলাধুলার আয়োজন করতে পারবে।


ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্পোর্টস কার্নিভালে এবার মোট তিনটি পদক জিতেছেন রুমেল খান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

এবারের আসরে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন। কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব- ২০২৬ ইং আসরে সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসাবে শফিকুল কবির ট্রফি জিতে নেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। সেরা নারী ক্রীড়াবিদ হিসাবে এম আনোয়ারুল হক ট্রফি জিতে নেন দি প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা