× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘স্বৈরশাসক’ মিমে ক্ষুব্ধ এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩ পিএম

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ছবি: বিবিসি

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ছবি: বিবিসি

ভাইরাল হওয়া একটি মিমে নিজেকে স্বৈরশাসকের আদলে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের এই তারকার সামরিক পোশাক পরা ছবিকে ঘিরে তৈরি হয়েছে মিমটি। এমবাপের মতে, এমন মিম মানুষের ‘রাজনৈতিক ও মানবিক সচেতনতার ঘাটতি’।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, বিষয়টির একটি দিক মজার হলেও এর পেছনে থাকা ইঙ্গিত তাকে অস্বস্তিতে ফেলেছে। কারণ, মিমটিতে ইতিহাসের ভয়াবহ কিছু স্বৈরশাসকের সঙ্গে তার তুলনা করা হচ্ছে।

এমবাপে বলেন, “কিছু মানুষের কাছে বিষয়টি নিছক মজার বলেই মনে হয়, তাই এর একটি দিক হাস্যকর। কিন্তু অন্য দিকটি মোটেও মজার নয়। কারণ ইতিহাসে এ ধরনের মানুষ কী ধরনের ক্ষতি করেছে, আমরা তা জানি। যারা মানুষ হত্যা করেছেন কিংবা কোটি কোটি মানুষের দুর্ভোগের কারণ হয়েছেন, তাদের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। অথচ আমি জীবনে কখনও এমন কিছু করিনি। তাই বিষয়টিতে মিশ্র অনুভূতি রয়েছে।”

এমবাপে আরও বলেন, “আমি বুঝি, এটি হালকাভাবে মজা করার জন্যই করা হচ্ছে এবং বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে নেওয়ার উদ্দেশ্য নেই। তবে এটি হয়তো মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার ঘাটতিই প্রকাশ করে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা