× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিপিএলে মিরাজ ছড়াচ্ছেন মুগ্ধতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯ পিএম

নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি দারুণ চারটি উইকেট শিকার করেন এবং ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি দারুণ চারটি উইকেট শিকার করেন এবং ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ছয় উইকেটের জয়ে আরও একটি ম্যাচজয়ী বোলিং পারফরম্যান্স বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

সিপিএলে অভিষেক ম্যাচেই মিরাজ ১৩ রানে তিনটি উইকেট নিয়েছিলেন।  এরপর নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি দারুণ চারটি উইকেট শিকার করেন এবং ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।

প্রথমে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স ৪.৩ ওভারে ৪১ রান তুলে দ্রুত সূচনা করে। এরপর মিরাজ প্রথমবারের মতো আঘাত হানেন এবং ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করেন।

আগের ম্যাচে ৪৭ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়া ইমরান তাহির ২২ রান করা অ্যালেক্স হেলসকে আউট করেন।

ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস করে, বাকিরা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেনি।

এরপর মিরাজ প্রথম বলেই নিকোলাস পুরানকে বোল্ড করার পর গুডাকেশ মোতি ও সুনীল নারাইনকে আউট করে তার চার ওভারে ২৩ রান দিয়ে চারটি উইকেট নেন। শামার জোসেফ দুটি উইকেট নেওয়ায় ত্রিনবাগো ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে সীমাবদ্ধ থাকে।

গায়ানা ৩৬ রানে ওপেনার মাভেন্দ্র দিনদিয়াল ও গ্লেন ফিলিপসকে হারালেও, শিমরন হেটমায়ার ও শাই হোপ ইনিংসকে সামলে নিয়ে স্বাগতিকদের জয়ের পথে চালিত করেন।

হেটমায়ার ৩৫ বলে ৪২ রান করেন এবং হোপ ১৯ বলে ২৮ রান যোগ করেন। গায়ানা ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১২৭ রান করে ষষ্ঠ উইকেটের জয় নিশ্চিত করে।

এই জয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নয় ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস দশ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা