× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজওয়ান-ইমামকে সাইবার সংস্থার জিজ্ঞাসাবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০২ পিএম

মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। ছবি: টাইমস অব ইন্ডিয়া

মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ইংল্যান্ড সফরে পাকিস্তানের বিপর্যয়কর টেস্ট সিরিজের রেশ কাটতে না কাটতেই নতুন জটিলতায় পড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। লাহোরে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।

লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর পাকিস্তান দল থেকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানো সাত ক্রিকেটারের মধ্যে ছিলেন রিজওয়ান ও ইমাম।

তাদের এনসিসিআইএর সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়। বৃহস্পতিবার দুজনই সংস্থাটির কার্যালয়ে হাজির হন। তাদের মধ্যে অন্তত একজনকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।


তবে ঠিক কী কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত তদন্তের সঙ্গে সম্পৃক্ত কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

চলতি সপ্তাহের শুরুতে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকে কেন্দ্র করে খেলোয়াড়দের শৃঙ্খলা ও আচরণ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরুর কথা জানিয়েছিল পিসিবি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, অন্তত একজন ক্রিকেটারকে একটি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেটির উত্তর দিয়ে আগামী সপ্তাহে এনসিসিআইএর কাছে জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা