× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা, লড়াইয়ে দেম্বেলে-রদ্রি-ইয়ামাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৬ পিএম

ছবি: ব্যালন ডি’অর

ছবি: ব্যালন ডি’অর

২০২৬ ব্যালন ডি’অর ও সংশ্লিষ্ট পুরস্কারগুলোর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।

মঙ্গলবার প্রকাশিত তালিকায় পুরুষদের ব্যালন ডি’অরের জন্য জায়গা পেয়েছেন ৩০ জন ফুটবলার। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

গতবারের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবারও পুরস্কারটি ধরে রাখার লড়াইয়ে আছেন। ২০২৪ সালের বিজয়ী রদ্রিও আছেন আলোচনায়। এবারের গ্রীষ্মে বিশ্বকাপে দলকে সাফল্য এনে দেওয়ার পর তার সম্ভাবনাও জোরালো হয়েছে। এ ছাড়া হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও মাইকেল ওলিসের মতো তারকারাও আছেন ৩০ জনের তালিকায়।

বর্ষসেরা তরুণ প্রতিভার লড়াই

পুরুষদের ‘ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কেরিম আলাজবেগোভিচ, আইয়ুব বুয়াদ্দি, পাউ কুবর্সি, ইয়ান দিয়োমান্দে, লেনার্ট কার্ল, এলি জুনিয়র ক্রুপি, লামিনে ইয়ামাল, ইয়োহান মানজাম্বি, ইব্রাহিম মাজা ও ওয়ারেন জাইর-এমেরি।

নারীদের তরুণ প্রতিভা পুরস্কারের জন্য মনোনীত পাঁচজন হলেন ভেরলে বুরমান, ভিকি লোপেস, ফেলিসিয়া শ্রোডার, ক্লারা সের্রাজর্দি ও লিলি ইয়োহানেস।

সেরা কোচ ও গোলরক্ষকের দৌড়েও তারকারা

নারীদের বর্ষসেরা কোচের পুরস্কারে মনোনয়ন পেয়েছেন জোনাতান হিরালদেস, আন্দ্রে ইয়েগার্টজ, নিলস নিলসেন, পেরে রোমেউ ও এলেনা সাদিকু। পুরুষদের সেরা কোচের তালিকায় আছেন মিকেল আর্তেতা, লুইস দে লা ফুয়েন্তে, উনাই এমেরি, ভিনসেন্ট কোম্পানি ও লুইস এনরিকে।

নারীদের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আন-কাত্রিন বার্গার, কাতা কোল, হানাহ হ্যাম্পটন, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা।

পুরুষদের গোলরক্ষকদের জন্য ইয়াশিন ট্রফির মনোনয়ন পেয়েছেন ইয়াসিন বুনু, থিবো কোর্তোয়া, গ্রেগর কোবেল, হোয়ান গার্সিয়া, এদুয়ার্দ মেন্দি, এমিলিয়ানো মার্তিনেজ, ডেভিড রায়া, ভোজিনহা, উনাই সিমন ও মাতভেই সাফোনভ।

সেরা ক্লাবের তালিকাতেও চমক

নারীদের বর্ষসেরা ক্লাবের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বার্সেলোনা ফেমেনি, এফসি বায়ার্ন ফ্রাউয়েন, ক্লাব আমেরিকা ফেমেনিল, ম্যানচেস্টার সিটি ও ওএল লিওঁনেস।

পুরুষদের বর্ষসেরা ক্লাবের পুরস্কারে মনোনয়ন পেয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিম্ট, ফ্লামেঙ্গো ও প্যারিস সাঁ-জার্মাঁ (পিএসজি)।

লন্ডনে হবে ৭০তম ব্যালন ডি’অর

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে। পুরুষদের ব্যালন ডি’অরের ৭০তম আসর এটি। সাধারণত ফ্রান্সের রাজধানী প্যারিসে এই অনুষ্ঠান হলেও এবার স্থান পরিবর্তন করা হয়েছে।

ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউজকে সম্মান জানাতেই এবার লন্ডনকে আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে।

পুরুষদের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকা নির্বাচন করেন ফ্রান্স ফুটবলের গঠিত আন্তর্জাতিক সাংবাদিক প্যানেল। ফিফা র‍্যাঙ্কিংয়ে পুরুষদের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পান। নারীদের ব্যালন ডি’অরের ক্ষেত্রে এই সংখ্যা শীর্ষ ৫০ দেশের একজন করে প্রতিনিধি।

ভোটিং পদ্ধতিতে প্রত্যেক সাংবাদিক তাদের পছন্দের খেলোয়াড়দের ক্রমানুসারে তালিকাভুক্ত করেন। তালিকায় অবস্থান অনুযায়ী খেলোয়াড়দের পয়েন্ট দেওয়া হয়। সবশেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারই জিতে নেন ব্যালন ডি’অর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা