× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে প্রতিদিনের বাংলাদেশের সাফল্য

শামীম-রুমেল-সাদীর ছয় পদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩১ পিএম

শিরোপা হাতে প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান (ডানে) ও রুমেল খান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

শিরোপা হাতে প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান (ডানে) ও রুমেল খান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান (বসা) এবং নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপুর (বাঁ থেকে দ্বিতীয়) সঙ্গে শামীম হাসান (ডানে) ও রুমেল খান (বাঁয়ে)। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬। এবার ৮ ইভেন্টের ১২ ডিসিপ্লিনে অংশ নিয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য। দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জন্য এই ক্রীড়া প্রতিযোগিতা ছিল বেশ সাফল্যমণ্ডিত। এই সংবাদ মাধ্যমের তিন ক্রীড়া সাংবাদিক শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী দু’টি ক্রীড়া ইভেন্টের তিনটি ডিসিপ্লিনে মোট ছয়টি পদক জিতেছেন।

এবার শামীম টেবিল টেনিসের (টিটি) এককে রানারআপ, দ্বৈতে রানার্সআপ ও ক্যারম দ্বৈতে (সঙ্গী-আরাফাত দাড়িয়া) তৃতীয়, রুমেল টিটির এককে চ্যাম্পিয়ন ও দ্বৈতে (সঙ্গী-মাহমুদুন্নবী চঞ্চল) তৃতীয় এবং শেখ সাদী টিটির দ্বৈতে (সঙ্গী-শামীম হাসান) রানার্সআপ হন।

সার্বিকভাবে শামীম টিটির এককে এ নিয়ে ২ বার রানারআপ ও ২ বার তৃতীয়, রুমেল টিটির এককে ৯ বার চ্যাম্পিয়ন ও ১ বার তৃতীয় এবং সাদী টিটির দ্বৈতে ২ বার রানারআপ হয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শামীম হাসান। বাঁয়ে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান । ছবি : বিএসপিএ

এবারের মো. আবদুল মান্নান লাডু ট্রফি- স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। এছাড়া ক্যারম এককে রানারআপ, আরচারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন মিদুল।

প্রথম রানারআপ হয়েছেন মনজুর এলাহী শান্ত। শুটিং ও শটপুটে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককে তৃতীয় হন তিনি।

দ্বিতীয় রানারআপ হয়েছেন জাহিদ মুনীর। কলব্রিজে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুয়েন্টি নাইনে সুদীপ্ত আহমদ আনন্দের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। দাবাতে তৃতীয় হন জাহিদ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রুমেল খান। ডানে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল । ছবি : বিএসপিএ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে তাঁর সঙ্গে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া সাংবাদিকদেরও খেলাধুলায় যুক্ত থাকা জরুরি। এই আয়োজন বছরব্যাপী করার পাশাপাশি সারাদেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। ধারাবাহিকভাবে এমন আয়োজনের জন্য বিএসপিএর সদস্যদের ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

অতিথিদের সঙ্গে পদকজয়ী বিএসপিএর সব প্রতিযোগীরা। ছবি : বিএসপিএ

এ ছাড়া আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক আসতে পারে—এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ ছাড়া প্রতিযোগিতার নানাদিক তুলে ধরেন ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।

একই অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএসপিএ। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা