× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমির দলিল বুঝে পেল বাফুফে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৫ পিএম

একটি অনুষ্ঠানে সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত জমির দলিল বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে হস্তান্তর করেন। ছবি: বাফুফে

একটি অনুষ্ঠানে সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত জমির দলিল বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে হস্তান্তর করেন। ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবল অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়নে মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাফুফে।

কক্সবাজারের রামুতে ফিফার অর্থায়নে আধুনিক ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার বরাদ্দ করেছে ১৫.২০ একর জমি। এই কেন্দ্র দেশের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং ফুটবলের জন্য নতুন পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


একটি অনুষ্ঠানে সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত জমির দলিল বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে হস্তান্তর করেন।

এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম শাজাদুর রহমান, বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) ও সাব্বির আহমেদ আরিফ এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, টিপু সুলতান, কামরুল হাসান হিলটন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, ছাইদ হাসান কানন, সাখাওয়াত হোসেন শাহীন ও সাইফুর রহমান মণন এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা