× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন চ্যালেঞ্জ নিয়ে সিপিএলে মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২ পিএম

সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মিরাজ। ছবি: ফেসবুক থেকে

সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মিরাজ। ছবি: ফেসবুক থেকে

জাতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেটেও আপাতত ব্যস্ততা নেই। ক্রিকেটের এই তুলনামূলক নীরব সময়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগ লুফে নিয়ে আজ ক্যারিবিয়ানের পথে দেশ ছেড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মিরাজ। শনিবার সকালে বিমানে বসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত”।

সিপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন মিরাজ। তাই তার জন্য এটি নতুন অভিজ্ঞতা। যদিও এই টুর্নামেন্টে এর আগেও দল পেয়েছিলেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

গত বছর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে দল পেয়েছিলেন মিরাজ। সেখানেও মাঠে নামা হয়নি তার। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম ম্যাচ খেলার সুযোগ আসে এ বছরের জুলাইয়ে, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে চার ম্যাচ খেললেও আসরটি ভালো কাটেনি তার। পরে একাদশ থেকেও বাদ পড়েন। সিপিএলে এবার সেই হতাশা কাটানোর সুযোগ মিরাজের সামনে।

গায়ানা মিরাজকে দলে নিয়েছে মোহাম্মদ নবীর বদলি হিসেবে। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে আফগানিস্তানের জাতীয় দলে যোগ দেওয়ার কথা নবীর। ফলে গায়ানার একাদশে মিরাজের খেলার সুযোগ তৈরি হয়েছে।

দলে যোগ দেওয়ার আগেই অবশ্য সুখবর পেয়েছেন মিরাজ। বাংলাদেশ ছাড়ার দিন ভোরে জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতবারের রানার্সআপরা এবারও দারুণ শুরু করেছে- প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই জয় পেয়েছে তারা। এই ছন্দে থাকা গায়ানার সঙ্গে যোগ দিয়ে এবার নিজেকেও নতুন করে প্রমাণ করতে চাইবেন মিরাজ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা