× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের তিনটি ভলিবল দল শেষ আটে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৪ পিএম

কোয়ার্টার ফাইনালে উঠেছে  বাংলাদেশ নারী বিচ ভলিবল দল। এই দলে আছেন সাবিনা ও লাকি। ছবি : বাংলাদেশ ভলিবল ফেডারেশন

কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী বিচ ভলিবল দল। এই দলে আছেন সাবিনা ও লাকি। ছবি : বাংলাদেশ ভলিবল ফেডারেশন

বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী বিচ ভলিবল দল ভুটানের চাংলিমিথাংয়ে ‘কাভা বিচ ট্যুর-ভুটান ওপেন ২০২৬’ -এ দারুণ পারফরম্যান্স করছে।

৪ সেপ্টেম্বর পুরুষ বিভাগে বাংলাদেশ টিম–১ ভুটানের কাছে ১–২ সেটে এবং টিম–২ ভারতের কাছে ০–২ সেটে হেরে গেলেও পরবর্তীতে বাংলাদেশ টিম–২ (সানি ও রাতুল) নেপালকে ২–১ সেটে  হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।

শেষ আটে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশ পুরুষ বিচ ভলিবল দল (টিম-২)। ছবি : বাংলাদেশ ভলিবল ফেডারেশন

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় পুরুষ বিচ ভলিবল দল (রাকেশ ও তিতাস) ভুটানকে ২–১ সেটে হারিয়ে জয় অর্জন করে। একই দিনে বাংলাদেশ জাতীয় নারী বিচ ভলিবল দল ভুটানকে ২–০ সেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয়।

কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ বিচ ভলিবল দলের টিম-১-ও।  ছবি : বাংলাদেশ ভলিবল ফেডারেশন

ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয় পুরুষ বিচ ভলিবল টিম–১ ও টিম–২ এবং নারী বিচ ভলিবল দল (সাবিনা ও লাকি)- তিনটি দলই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা