× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির পর কে হবেন আলবিসেলেস্তের অধিনায়ক?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০ পিএম

এমিলিয়ানো মার্তিনেজ, না ক্রিস্টিয়ান রোমেরা- কে হবেন আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক? ছবি : জেমিনি

এমিলিয়ানো মার্তিনেজ, না ক্রিস্টিয়ান রোমেরা- কে হবেন আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক? ছবি : জেমিনি

২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। দীর্ঘ ১৫ বছর এবং ১৩১টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা ট্রফি উপহার দিয়েছেন তিনি। তবে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। মেসির আন্তর্জাতিক অবসরের পর এখন ফুটবল বিশ্বের মূল কৌতুহল- আর্জেন্টিনার আর্মব্যান্ড এবার কার বাহুতে উঠছে?

আসন্ন ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফিফা উইন্ডোতেই নতুন অধিনায়কের অধীনে দেখা যাবে আর্জেন্টিনাকে। উত্তরসূরি বেছে নেওয়ার এই দৌড়ে সম্ভাব্য দাবিদার কারা?

মূল দাবিদার ক্রিস্টিয়ান রোমেরো। মেসির অনুপস্থিতিতে গত এক বছরে যে ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্বে দেখা গেছে, তাতে সবচেয়ে এগিয়ে আছেন এই তারকা সেন্টার ব্যাক। ভেনিজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে সম্প্রতি তিনি দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ায় আর্মব্যান্ডের দৌড়ে রোমেরোই এখন সবচেয়ে শক্ত অবস্থানে আছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কোচিং স্টাফ নেতৃত্বের কাঠামোর জন্য আরও কিছু সিনিয়র ও পারফর্মার ফুটবলারকে বিবেচনায় রাখতে পারেন। যেমন : এমিলিয়ানো মার্তিনেজ- পোস্টের নিচে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও ইতিবাচক মানসিকতা। লাউতারো মার্তিনেজ- ফ্রন্টলাইনে ক্লাবের অভিজ্ঞতার আলোয়ে দলের ভরসা। এনজো ফার্নান্দেজ- মধ্যমাঠের নিয়ন্ত্রণ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সম্ভাব্য বিকল্প।

জাভিয়ের মাশ্চেরানোর কাছ থেকে নেওয়া অধিনায়কের ব্যাটন দীর্ঘ দেড় দশক ধরে উজ্জ্বল রেখেছিলেন মেসি। আগামী ফিফা উইন্ডোতেই দেখা যাবে নতুন যুগের সূচনা এবং অধিনায়কত্বের নতুন মুখ।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা