× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৯ পিএম

মেসির আইকনিক ১০ নম্বর জার্সি কে পরবেন, তা জানতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব। ছবি : সংগৃহীত

মেসির আইকনিক ১০ নম্বর জার্সি কে পরবেন, তা জানতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল ভক্তরা যে দিনটি কখনোই দেখতে চাননি, অবশেষে সেটিই ঘনিয়ে এসেছে। লিওনেল মেসি জাতীয় দল থেকে তাঁর অবসরের ঘোষণা দিয়ে এক আবেগঘন ও অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। এখন আলবিসেলেস্তেরা প্রবেশ করছে এক নতুন যুগে, যেখানে একটি বড় প্রশ্ন সবার আলোচনায় উঠে আসছে: কে পাবেন মেসির সেই আইকনিক ১০ নম্বর জার্সি, আর মাঠেই বা কে পূরণ করবেন তাঁর শূন্যতা?

২০০৯ সালের ২৮ মার্চ ডিয়েগো ম্যারাডোনা যখন জাতীয় দলের কোচ ছিলেন, তখন মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে তোলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে ৪-০ গোলের জয়ের ম্যাচে তিনি প্রথম এই জার্সি পরেন, যা খুব দ্রুতই তাঁর পরিচয়ের অংশ হয়ে ওঠে। মেসি দলে থাকাকালীন এই ১০ নম্বর জার্সিটি সবসময় কেবল তাঁর জন্যই নির্দিষ্ট ছিল।

মেসির অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে এই জার্সিটি একাধিক খেলোয়াড়কে পরতে দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ ম্যাচে ফ্রাঙ্কো মাস্তান্তুওনো সর্বশেষ এই জার্সি পরেছিলেন। তাঁর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আনহেল কোরেয়া এবং চিলির বিপক্ষে পাওলো দিবালা ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নেমে গোলও করেছিলেন। তবে, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে এই তিনজনের কেউই জায়গা পাননি।

তবে মাঠে মেসির বদলি খুঁজে পাওয়া তাঁর জার্সি নম্বরের উত্তরসূরি খোঁজার চেয়ে অনেক বেশি জটিল। আর্জেন্টিনা হারিয়েছে তাদের সেরা ক্রিয়েটর, অন্যতম সেরা গোলদাতা এবং এক স্বর্ণালী যুগের মূল নায়ককে, যা দেশকে এনে দিয়েছিল কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ ট্রফি।

লিওনেল স্কালোনির বর্তমান দলের একাধিক নিয়মিত খেলোয়াড় এই জার্সির দাবিদার হতে পারেন এরা হলেন : লাউতারো মার্তিনেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো পাজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো এবং নিকোলাস গনজালেসের। এদের অনেকেই ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরেন।

কিন্তু বাস্তবতা হলো- ১০ নম্বর জার্সির নতুন মালিক হয়তো পাওয়া যাবে, কিন্তু দ্বিতীয় কোনো মেসি আর কখনোই আসবে না!

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা