× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে জোড়া রৌপ্যপদক জিতলেন স্কেটার সাওয়ানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫২ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০ পিএম

দশম শ্রেণীর ছাত্রী স্পিড স্কেটার সাওয়ানা খন্দকার দেশের হয়ে জোড়া রৌপ্যপদক জিতেছেন। ছবি : সংগৃহীত

দশম শ্রেণীর ছাত্রী স্পিড স্কেটার সাওয়ানা খন্দকার দেশের হয়ে জোড়া রৌপ্যপদক জিতেছেন। ছবি : সংগৃহীত

চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরিতে একাই দুটি রৌপ্য অর্জন করেছেন সাওয়ানা খন্দকার। এ নিয়ে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন কেটাগরিতে সর্বমোট ২৯টি শিরোপা অর্জন করেছেন দেখিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী স্পিড স্কেটার সাওয়ানা খন্দকার।

চীনের আন্তর্জাতিক রোলার রোলার স্কেটিং প্রতিযোগীতায় সকল কেটাগরিতে অংশগ্রহনকারী ২ হাজার চৌকস স্কেটারের সঙ্গে প্রতিযোগীতা করেন সাওয়ানা। জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান করেন সাওয়ানা।

ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরির ওই প্রতিযোগীতায় বাংলাদেশ ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জিতেছে। একই সঙ্গে ১২ খেলোয়ার চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আর এ সাফল্য অর্জন ও পারফরম্যান্সের ফলে এশিয়া মহাদেশে র‌্যাংকিয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করে। ওই প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে সিনিয়র পুরুষ বিভাগে মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য পদক, জুনিয়র-এ পুরুষ বিভাগে ইরাব মুক্তাদির ৫০০০ মিটার রেসে রৌপ্য ও ২০০ মিটার ডিটিটি-২ এবং ৫০০ মিটার ডি ইভেন্টে দু’টি ব্রোঞ্জপদক জেতেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা