× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারকোলাকে পেতে ১২৩ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৫:০৬ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৫:০৯ পিএম

পিএসজির ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে ১২৩ মিলিয়ন পাউন্ড চুক্তিতে সম্মত হয়েছে লিভারপুল। ছবি: বিবিসি স্পোর্টস

পিএসজির ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে ১২৩ মিলিয়ন পাউন্ড চুক্তিতে সম্মত হয়েছে লিভারপুল। ছবি: বিবিসি স্পোর্টস

পিএসজির ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে ১২৩ মিলিয়ন পাউন্ড চুক্তিতে সম্মত হয়েছে লিভারপুল। প্রাথমিকভাবে ১৪৫ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করা হলেও ১০৬ মিলিয়ন পাউন্ডের মূল অর্থ এবং সম্ভাব্য ১৭ মিলিয়ন পাউন্ড বোনাসসহ চুক্তিতে রাজি হয়েছে পিএসজি।

অ্যানফিল্ডে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের আগে চলতি সপ্তাহান্তে ২৩ বছর বয়সী বারকোলার মেডিক্য়াল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ডান পায়ের খেলোয়াড় বারকোলা মূলত বাম উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার সম্ভাব্য আগমন লিভারপুলে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একাধিক সূত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছে, গাকপোর প্রতি টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটির আগ্রহ রয়েছে।

আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বারকোলাকে লিভারপুলের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত দুই গ্রীষ্মে লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগে নতুন মুখের সন্ধানে রয়েছে ক্লাবটি।

লিভারপুল একই সঙ্গে একজন রাইট উইঙ্গারও খুঁজছে। এ জন্য ব্রাইটনের ইয়ানকুবা মিনতেহ ও ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সারকে দলে নেওয়ার ব্যাপারেও খোঁজখবর নিয়েছে তারা।

২০২৩ সালে আনুমানিক ৩৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিওঁ থেকে পিএসজিতে যোগ দেন বারকোলা। ফরাসি ক্লাবটির হয়ে তিনি তিনটি লিগ ১ শিরোপা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ফরাসি কাপ, একটি উয়েফা সুপার কাপ ও একটি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন।

ফ্রান্সের হয়ে এই গ্রীষ্মের বিশ্বকাপে তিন গোল করেছেন বারকোলা। আক্রমণভাগের বিভিন্ন পজিশনে খেলতে পারা এই ফরোয়ার্ড ডান প্রান্ত কিংবা মাঝখানেও খেলতে পারেন।ক

এদিকে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে গাকপোকে নিয়ে প্রশ্ন করা হলে লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা বলেন, তার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে তিনি গাকপোকে দলে রাখতে চান।

ইরাওলা বলেন, বিশ্বকাপ ও ছুটি শেষে ফেরার পর গাকপো খুব ভালো খেলছেন এবং তার মানসিকতাও ইতিবাচক। দলের ম্যাচগুলোতে তিনি গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন বলেও মন্তব্য করেন লিভারপুল কোচ।

সোর্স: বিবিসি স্পোর্টস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা