× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচি বিভ্রাটে শুরু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:৫২ পিএম

বিপিএলের নবম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস। ছবি : ইএসপিএস

বিপিএলের নবম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস। ছবি : ইএসপিএস

বিপিএলের নবম আসরের শুরুতেই দেখা দিয়েছে সূচি বিভ্রাট। আসরের প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোমের টস করতে নামার কথা ছিল।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই মাঠে নামেন দুই অধিনায়ক। কিন্তু খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই বদলে গেছে ম্যাচের সময়সূচি।

গত ২৪ ডিসেম্বর প্রকাশিত বিপিএলের সূচি অনুযায়ী শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ম্যাচ শুরুর কথা। বাকি দিনগুলোয় এই সময় করা ছিল দুপুর ২টা। টুর্নামেন্ট শুরুর দিন হুট করেই আধা ঘণ্টা করে খেলা এগিয়ে আনা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী বাকি দিনগুলোয় খেলা শুরু হবে দুপুর দেড়টায়। অন্য শুক্রবারগুলোয় খেলা শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে সময় সন্ধ্যা সাড়ে ৬টা, যা সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দেওয়া এক বিবৃতিতে সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তবে ঠিক কী কারণে সময় পরিবর্তন করা হয়েছে, তা জানানো হয়নি।

বিপিএলে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার বিষয়টি নতুন নয়। কয়েক আসর ধরেই বিষয়টি ঘটে আসছে। শীতকালে কুয়াশার বিষয়টি মাথায় রেখে প্রতিবারই সময়সূচি পরিবর্তন করে বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা