× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষে অস্ট্রেলিয়া, চারে বাংলাদেশ, তলানিতে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৫০ পিএম

নয়টি টেস্ট খেলে পয়েন্ট শতাংশ ৭৭.৭৮ নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ছবি: ইএমপিএন ক্রিকইনফো

নয়টি টেস্ট খেলে পয়েন্ট শতাংশ ৭৭.৭৮ নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ছবি: ইএমপিএন ক্রিকইনফো

পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। তবে জো রুটের দলের এই দাপুটে জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বড় কোনো ওলটপালট ঘটাতে পারেনি।

শীর্ষ ছয় দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে জয়ের ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়েছে। অন্যদিকে বড় হারের ধাক্কায় পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমে গেছে বাবর আজমের পাকিস্তান।

নয়টি টেস্ট খেলে পয়েন্ট শতাংশ ৭৭.৭৮ নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল এখন পর্যন্ত ডব্লিউটিসির দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চার টেস্ট শেষে টেম্বা বাভুমার দলের পয়েন্ট শতাংশ ৭৫। ছয় টেস্টে ৭২.২২ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।


বাংলাদেশের অবস্থানও অপরিবর্তিত। পাঁচ টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তর দলের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। ফলে পয়েন্ট তালিকার চার নম্বরেই রয়েছে বাংলাদেশ। শীর্ষ সারির দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখে ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত রেখেছে বাংলাদেশ।

ইংল্যান্ডের জয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১০ টেস্ট শেষে ৫৩.৩৩ পয়েন্ট শতাংশ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শুভমন গিলের দল। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।

পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েও ইংল্যান্ডের অবস্থান সাত নম্বরেই। ১৪টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ২৯.৭৬। তবে হাতে থাকা ম্যাচগুলোতে ভালো ফল করতে পারলে রুটের দলের সামনে আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।

তালিকার নিচের দিকে পাকিস্তানের হারে লাভবান হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ টেস্ট শেষে ২০.৮৩ পয়েন্ট শতাংশ নিয়ে ক্যারিবীয়রা উঠে এসেছে অষ্টম স্থানে। আর সাত টেস্টে মাত্র ১৯.০৫ পয়েন্ট শতাংশ নিয়ে নবম ও শেষ স্থানে নেমে গেছে পাকিস্তান।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান- দুই দলেরই ডব্লিউটিসি ফাইনালে ওঠার সম্ভাবনা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে এখন তাদের লড়াই মূলত সম্মান ও পয়েন্ট তালিকায় অবস্থান উন্নতির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা