× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:১১ পিএম

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ফাইল ছবি: ফিফা

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ফাইল ছবি: ফিফা

নিছক ব্যবসায়িক বা প্রচারণার উদ্দেশ্যে নয়, ফুটবলের টানেই আবার পেশাদার মাঠে ফিরছেন রোনালদিনহো।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি মনে করেন, ফুটবলজীবনের শেষ গোলটি এখনও তার করা হয়নি। সেই অপূর্ণতা পূরণ করার আশা নিয়েই শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার প্রায় ১১ বছর পর আবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৪৬ বছর বয়সী রোনালদিনহো খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে। বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা বৃহস্পতিবার ইতালিতে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন কয়েক হাজার সমর্থক।

রাভেন্নার হয়ে একটি স্বীকৃত প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার কথা রয়েছে রোনালদিনহোর। তবে কোন ম্যাচে তাকে খেলানো হবে, তা এখনও জানায়নি ইতালির ক্লাবটি। গত জুনেই রাভেন্না আনুষ্ঠানিকভাবে ব্রাজিলীয় তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছিল।

নতুন চ্যালেঞ্জ নিয়ে রোনালদিনহো বলেন, ‘এটা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ। কোনো একটি স্বীকৃত ম্যাচে কয়েক মিনিটের জন্য মাঠে নামব। তারপর দেখব শরীর কতটা সায় দেয়। রাভেন্নার প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে চাই।’

ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রোনালদিনহো। তার ভাষায়, ‘আমি রাভেন্নার প্রকল্পের অংশ। খেলার বাইরে আরও অনেক বিষয় রয়েছে। আমি এখানে এসেছি সমর্থকদের উৎসাহ ও আনন্দ দিতে। যদি ফুটবলজীবনের শেষ গোলটা পেয়ে যাই, তার চেয়ে ভালো কিছু হবে না।’

ফ্লুমিনেন্সের হয়ে রোনালদিনহো সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা