× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ারের ৩০০তম গোল পেতে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৩:০২ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৩:০৩ পিএম

৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নায় ফেরার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ছবি: সংগৃহীত

৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নায় ফেরার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নায় ফেরার ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারের ৩০০তম গোলটি করতে পারলে তিনি আরও বেশি আনন্দিত হবেন বলে জানিয়েছেন তিনি।

‘রোনালদিনহো ডে’ নামে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে ইতালির একটি সমুদ্রসৈকতে জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত।

বৃষ্টির মধ্যেও তারা অপেক্ষা করেন প্যারিস সেন্ট-জার্মেই, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকাকে দেখতে।

অনুষ্ঠানে রোনালদিনহো বলেন, “বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে। আমাকে কি খেলতে দেখবেন? জানি না, সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি সতীর্থদের জয়ে সহায়তা করতে এসেছি।”

তিনি আরও বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফিট আছি, ভালো বোধ করছি... যদি ক্যারিয়ারের ৩০০তম গোলটি করতে পারি, তাহলে সেটি আরও সুন্দর হবে।”

২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ অফিসিয়াল ম্যাচ খেলার পর ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন রোনালদিনহো।

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার করা গোলেই জয় পেয়েছিল ব্রাজিল। ২০০৫ সালে তিনি জিতেছিলেন ব্যালন ডি’অর।

রোনালদিনহোর রাভেন্নায় ফেরার বিষয়টি প্রথম ঘোষণা করেছিলেন ক্লাবটির মালিক ইতালিয়ান-আমেরিকান ব্যবসায়ী ইগনাজিও সিপ্রিয়ানি। গত জুনে মিয়ামিতে বিশ্বকাপ চলাকালে তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার সিপ্রিয়ানি বলেন, “তার লক্ষ্যটা অনেকটাই আবেগের—শেষ একটি গোল করার চেষ্টা করা।”

গত মৌসুমে ইতালির তৃতীয় স্তরের লিগের গ্রুপ বি-তে তৃতীয় হয়েছিল রাভেন্না। এবার তাদের লক্ষ্য সিরি বি-তে খেলা। ২০০৮ সালের পর আর দ্বিতীয় স্তরের এই লিগে খেলতে পারেনি ক্লাবটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা