× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২১:২০ পিএম

ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচের ২৬তম মিনিটে গোলটি করেন মেসি। ছবি: গোল ডট কম

ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচের ২৬তম মিনিটে গোলটি করেন মেসি। ছবি: গোল ডট কম

শোকের সময় পেছনে ফেলে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। এবার সেই প্রত্যাবর্তন পেল গোলের রঙ। বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগঘন এক রাতে ইন্টার মায়ামির জার্সিতে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে গোল করে মায়ামির হয়ে নিজের ৭০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচের ২৬তম মিনিটে গোলটি করেন মেসি। তবে তার গোলের পরও জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত জমজমাট লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছে।

তবে ব্যক্তিগত অর্জনের খাতায় মেসির রাতটি ছিল বিশেষ। এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২২। ফুটবলের বহু প্রতীক্ষিত এক মাইলফলক- এক হাজার গোল, এখন তার থেকে মাত্র ৭৮ গোল দূরে।

মেজর লিগ সকারের চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন মেসি। এটি ছিল লিগে তার ১৩তম গোল। সোনার বুটের লড়াইয়ে বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন পিটার মুসা। মৌসুমের এখনও অনেকটা বাকি থাকায় শীর্ষ গোলদাতার লড়াইয়ে মেসির সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।


তবে এই গোলের পেছনের গল্পটি শুধুই পরিসংখ্যানের নয়, আবেগেরও। বিশ্বকাপের ফাইনালে হারের পর ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা আসে মেসির। বাবাকে হারান তিনি। এরপর ধারণা করা হয়েছিল, শোক কাটিয়ে উঠতে কিছুদিন মাঠের বাইরে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র পাঁচ দিনের মাথায় মায়ামির হয়ে মাঠে ফেরেন তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে গোলটি ছিল বাবার মৃত্যুর পর তার প্রথম গোল। স্বাভাবিকভাবেই উদ্‌যাপনের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা।

এক হাজার গোলের দৌড়ে মেসির সামনে অবশ্য এখনও রয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা ৯৭৬। হাজারের মাইলফলক থেকে তিনি মাত্র ২৪ গোল দূরে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা