× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসানের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন ফ্লেমিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৪:৫২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৫:০৫ পিএম

হাসানের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন ফ্লেমিং। কোলাজ: এআই

হাসানের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন ফ্লেমিং। কোলাজ: এআই

২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। ২৩ বছর পর সেই অস্ট্রেলিয়ার মাটিতেই ফিরে এসে ডারউইনে পেল অবিস্মরণীয় এক জয়। ৯ উইকেটের ঐতিহাসিক সেই জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ।

 অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কাছ থেকেও এসেছে প্রশংসা, বিশেষ করে তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদের পারফরম্যান্স নিয়ে। ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তিন পেসার গ্লেন ম্যাকগ্রা, ডেমিয়েন ফ্লেমিং ও জেসন গিলেস্পি। আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে হাসান মাহমুদের বোলিং। তার নিখুঁত লেংথ, নিয়ন্ত্রণ ও সিম মুভমেন্ট দেখে মুগ্ধ ফ্লেমিং তো সরাসরি তাকে তুলনা করেছেন ম্যাকগ্রার সঙ্গে। ম্যাকগ্রার উপস্থিতিতেই ফ্লেমিং বলেন, ‘সে ম্যাকগ্রার মতো বল করেছে।’ হাসানের বোলিংয়ের সবচেয়ে বড় গুণ হিসেবে ফ্লেমিং দেখেছেন তার লেংথের ধারাবাহিকতা। পিচে আর্দ্রতা থাকলেও অন্য অনেক বোলারের মতো শর্ট লেংথে না গিয়ে হাসান যে জায়গায় বারবার বল করেছেন, সেটিই মুগ্ধ করেছে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারকে। ম্যাকগ্রাকে উদ্দেশ করে ফ্লেমিং বলেন, ‘হাসান মাহমুদ বোলিংয়ে একেবারে নিখুঁত লেংথটা খুঁজে পেয়েছিল। পিচে যখন কিছুটা আর্দ্রতা ছিল, তখন হয়তো অন্য কেউ একটু শর্ট লেংথে বল করে ফেলত। আমি নিশ্চিত নই তুমি কোনো হাইলাইটস দেখেছ কি না, তবে এটা ছিল একদম ম্যাকগ্রার মতো বোলিং। প্রতিপক্ষ ব্যাটারকে সামনে নিয়ে আসা, লেংথ থেকে বলকে মুভ করানো এবং একই জায়গায় একটানা বোলিং করে যাওয়াÑ সবকিছুই ছিল দারুণ।’ বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সাফল্যকে শুধু দুই দলের ফল হিসেবে দেখছেন না ম্যাকগ্রা। তার মতে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের জন্যও ইতিবাচক বার্তা।

ম্যাকগ্রা বলেন, ‘ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়ায় এসেছিল ২৩ বছর আগে। বাংলাদেশ ভালো করতে পারবে নাÑ এমন ধারণা থেকেই অস্ট্রেলিয়া এত বছর বাংলাদেশের সঙ্গে ঘরের মাঠে খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এমন পারফর্ম করল! এটা বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।’ ডারউইনের পর ম্যাকাই টেস্টেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন ম্যাকগ্রা। তার আশা, ডারউইনের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পরের ম্যাচেও বড় কিছু করতে পারে বাংলাদেশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা