× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকেই চমক ফারহানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৩:৩৩ পিএম

ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের এই ম্যাচে লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে জাত চেনান তিনি। বোরহামের ৫-২ ব্যবধানের জয়ে বড় ভূমিকা ছিল ফারহানের। তার নামের পাশে যুক্ত হয়েছে ঝলমলে একটি করে গোল ও অ্যাসিস্ট। ছবি: সংগৃহীত

ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের এই ম্যাচে লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে জাত চেনান তিনি। বোরহামের ৫-২ ব্যবধানের জয়ে বড় ভূমিকা ছিল ফারহানের। তার নামের পাশে যুক্ত হয়েছে ঝলমলে একটি করে গোল ও অ্যাসিস্ট। ছবি: সংগৃহীত

মিডো পার্কে মঙ্গলবার বোরহাম উডের হয়ে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদের। ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের এই ম্যাচে লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে জাত চেনান তিনি। বোরহামের ৫-২ ব্যবধানের জয়ে বড় ভূমিকা ছিল ফারহানের। তার নামের পাশে যুক্ত হয়েছে ঝলমলে একটি করে গোল ও অ্যাসিস্ট।

বোরহাম উডের ওয়েবসাইটে এই ম্যাচে ফারহানের পারফরম্যান্স নিয়ে লেখা হয়, ‘প্রথম ম্যাচেই দারুণ চমক দেখালেন ফারহান আলী ওয়াহিদ। বল পায়ে তার সাবলীল দৌড় ও কিছু বুদ্ধিদীপ্ত ছোট পাস ছিল দারুণ উপভোগ্য। কদাচিৎ বল হারালেও দ্রুত পুনরুদ্ধার করেন।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে চলতি মাসের শুরুতে ধারে বোরহামে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই লেফট উইঙ্গার মূল একাদশেই ছিলেন। ম্যাচের ৪১তম মিনিটে বোরহামের হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের উৎসও ছিলেন ফারহান।

ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। পরবর্তীতে অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখান এই তরুণ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা