× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন নিয়মে শাস্তি পেলেন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৩:৩৮ পিএম

কোনো গোলকিপার ইচ্ছাকৃতভাবে খেলা বিলম্বিত করলে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নতুন এই নিয়মের প্রথম শাস্তিপ্রাপ্ত খেলোয়াড় হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও সান্তোসের অধিনায়ক নেইমার। ছবি: সংগৃহীত

কোনো গোলকিপার ইচ্ছাকৃতভাবে খেলা বিলম্বিত করলে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নতুন এই নিয়মের প্রথম শাস্তিপ্রাপ্ত খেলোয়াড় হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও সান্তোসের অধিনায়ক নেইমার। ছবি: সংগৃহীত

ফুটবলে সময়ক্ষেপণ রোধে নতুন এক পরীক্ষামূলক নিয়ম চালু করেছে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আ। এই নিয়ম অনুযায়ী, কোনো গোলকিপার ইচ্ছাকৃতভাবে খেলা বিলম্বিত করলে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নতুন এই নিয়মের প্রথম শাস্তিপ্রাপ্ত খেলোয়াড় হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও সান্তোসের অধিনায়ক নেইমার।

ঘটনাটি ঘটে সান্তোসের এক লিগ ম্যাচে। খেলার একপর্যায়ে সান্তোসের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য রেফারির কাছে খেলা বন্ধের আবেদন জানান। নিয়ম অনুযায়ী, খেলা পুনরায় শুরু হওয়ার আগে কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সান্তোসের কোচ কাউকে নির্বাচন করতে ব্যর্থ হন।

নতুন বিধান অনুসারে, কোচ সময়মতো কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করতে না পারায় রেফারি দলের অধিনায়ক নেইমারকে এক মিনিটের জন্য মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন। ফলে ফুটবল ইতিহাসে এই পরীক্ষামূলক নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখান ব্রাজিলিয়ান সুপারস্টার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা