× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম টেস্টের চতুর্থ দিন

লাঞ্চ বিরতিতে ভারতের লিড ২৯৪ রান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৪:২৮ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৪:২৯ পিএম

দ্রুত রান তোলার চেষ্টায় জয়াসুরিয়ার বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ছবি: এপি

দ্রুত রান তোলার চেষ্টায় জয়াসুরিয়ার বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ছবি: এপি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে ৪ উইকেটে ১১৬ রান সংগ্রহ করেছে ভারত। এতে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ রানে।

চতুর্থ দিনের সকালে বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়ার জোড়া আঘাতে চাপে পড়ে ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দেবদূত পাডিক্কাল ৭৫ বলে ৪৪ রান করেন। লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৩৫ রান।

দিনের শুরুতেই মাত্র ৩ বল খেলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর রাহুল ও পাডিক্কাল ৮৫ বলে ৬৫ রানের জুটি গড়ে দলের ইনিংস সামাল দেন।

দ্রুত রান তোলার চেষ্টায় জয়াসুরিয়ার বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। কিছুক্ষণ পর শুভমান গিলও জয়াসুরিয়ার বলে এলবিডব্লিউ হয়ে ৮ রানে আউট হন। পরে কেশরা নুওয়ান্থার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাডিক্কাল।

মধ্যাহ্নভোজের বিরতিতে ঋষভ পান্ত ২১ ও ধ্রুব জুরেল ৫ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম ইনিংসে ৪৬২ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১৬৭ রান করেন পাডিক্কাল। জবাবে শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হয়ে ১৭৮ রানে পিছিয়ে থাকে।

গলে অনুষ্ঠিত এই ম্যাচটি ৫০তম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত পঞ্চম এবং শ্রীলঙ্কা ষষ্ঠ অবস্থানে রয়েছে। দুই দলের কাছেই এই টেস্টের পয়েন্ট গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা