× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরিমানা ও পয়েন্ট কাটার মুখে অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৮:১৮ পিএম

অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম। ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের লজ্জাজনক পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসির শাস্তির মুখে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল। নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রতিটি খেলোয়াড়কে বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হতে পারে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চার পয়েন্ট হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে অস্ট্রেলিয়া বল করতে পেরেছে মাত্র ৮৬ ওভার। অর্থাৎ তারা চার ওভার পিছিয়ে ছিল। আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী টেস্ট ক্রিকেটে প্রতি ঘণ্টায় ১৫ ওভার এবং দিনে মোট ৯০ ওভার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম ভঙ্গের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ পর্যন্ত জরিমানা করার ক্ষমতা রয়েছে আইসিসির।

অস্ট্রেলিয়ার প্রতিটি খেলোয়াড় একটি টেস্ট ম্যাচের জন্য ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পারিশ্রমিক পান। সে হিসেবে চার ওভার কম বল করায় প্রত্যেকের জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার। ১১ জন খেলোয়াড়ের ক্ষেত্রে মোট জরিমানার অঙ্ক হবে ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ টাকারও বেশি)।

তবে শাস্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেওয়ার সময় ভেন্যুর আবহাওয়া, অতিরিক্ত গরম ও আর্দ্রতা, উইকেট পতনের হারসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে পারেন। ফলে জরিমানা বা পয়েন্ট কর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচ রেফারির পর্যবেক্ষণের ওপর।

শুধু আর্থিক জরিমানাই নয়, পয়েন্টও কেটে নেওয়া হতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের জন্য চার পয়েন্ট হারিয়েছিল দলটি। সেই পয়েন্ট কর্তনের প্রভাবেই ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা