× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালের জন্মদিনে নজর কাড়লেন বান্ধবী ইনেস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম

ইয়ামালের জন্মদিনের পার্টিতে ফুটবল তারকার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এলেন তার বান্ধবী ইনেস গার্সিয়াও। ছবি: সংগৃহীত

ইয়ামালের জন্মদিনের পার্টিতে ফুটবল তারকার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এলেন তার বান্ধবী ইনেস গার্সিয়াও। ছবি: সংগৃহীত

জন্মদিনের কেক কাটা হয়ে গেছে প্রায় এক মাস আগে। তবে লামিনে ইয়ামালের ১৯তম জন্মদিনের জমকালো উদযাপন যেন হলো এবার। গোলাপি রঙে মোড়া সেই পার্টিতে ফুটবল তারকার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এলেন তার বান্ধবী ইনেস গার্সিয়াও। গত বুধবার বার্সেলোনার কাছে ভিলানোভা দেল ভ্যালেসের ঐতিহাসিক মাস দে সান্ট লেই এস্টেটে বসে ইয়ামালের এই জমকালো আয়োজন।

শতাধিক অতিথির উপস্থিতিতে আয়োজিত পার্টির মূল থিম ছিল গোলাপি। ইয়ামালের ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতেও পার্টির নানা মুহূর্ত ধরা পড়ে। ঝলমলে গোলাপি পোশাকে ইনেসের উপস্থিতি যেন পুরো আয়োজনেই যোগ করেছে বাড়তি গ্ল্যামার।

ইনেস গার্সিয়ার পোশাকেও ছিল পার্টির থিমের স্পষ্ট ছাপ। ঝলমলে গোলাপি পোশাকে তাকে দেখা যায়। শরীরঘেঁষা সিলুয়েট, পরিমিত গহনা ও গ্ল্যামারাস সাজ মিলিয়ে তার লুক ছিল একেবারে পার্টি-রেডি। পোশাকের উজ্জ্বলতাকেই সামনে রাখতে ভারী অলংকারের বদলে বেছে নিয়েছিলেন মিনিমাল অ্যাকসেসরিজ।

অন্যদিকে ইয়ামালের নিজের সাজেও ছিল তারুণ্য ও আধুনিকতার ছাপ। অতিরিক্ত জাঁকজমকের বদলে স্বাচ্ছন্দ্য আর পার্টি-স্টাইলের সমন্বয়েই সাজিয়েছিলেন নিজেকে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা