× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২২:১৮ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২২:২৯ পিএম

১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপ খেলে ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন ক্যানিজিয়া। ছবি : সংগৃহীত

১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপ খেলে ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন ক্যানিজিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের অনুপ্রাণিত করতে এবং তৃণমূল ফুটবলের সুবাতাস ছড়াতে কাল ঢাকায় পা রাখছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ক্লাউদিও ক্যানিজিয়া। ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার একসময়ের এই কালজয়ী সতীর্থ ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল)’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গত ৩১ জুলাই শুরু হওয়া ৩৬টি স্কুলের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। কাল সোমবার ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো ফাইনালে (বিকেল সোয়া ৩টায় শুরু) মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং ঢাকা নৌবাহিনী কলেজ। বিকেল সাড়ে ৫টায় আয়োজক কমিটি ও তারকা অতিথি ক্যানিজিয়াকে নিয়ে আয়োজিত হবে এক সংবাদ সম্মেলন।

আর্জেন্টিনার হয়ে ৫০ আন্তর্জাতিক ম্যাচে ১৬ গোল করা এই ফরোয়ার্ডের উপস্থিতি টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক মাত্রা দেওয়ার পাশাপাশি স্কুলপর্যায়ের অ্যাথলেটদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে।

সৌজন্যমূলক ও অ-বাণিজ্যিক এই সফরে এসে ক্যানিজিয়া ফর্টিস ফুটবল একাডেমি ও রিসোর্টের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা তদারকি করবেন। একই সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের প্রসার, বিকাশ এবং ভবিষ্যতের যৌথ সম্ভাবনার নানা দিক নিয়ে আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনায় অংশ নেবেন ১৯৯০ বিশ্বকাপের এই ফাইনালিস্ট।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা