× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক নারী বেসবল চ্যাম্পিয়নশিপ

এক রানে হেরেও ইতিহাস আনসারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২২:১০ পিএম

রানার্সআপ ট্রফি নিয়ে বাংলাদেশ আনসার ও ভিপিপি নারী বেসবল দল। ছবি : বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন

রানার্সআপ ট্রফি নিয়ে বাংলাদেশ আনসার ও ভিপিপি নারী বেসবল দল। ছবি : বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়া আন্তর্জাতিক নারী বেসবল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী মালয়েশিয়া জাতীয় নারী দলের কাছে মাত্র এক রানের ব্যবধানে ১৫-১৪ রানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তবে এই পরাজয়ও আন্তর্জাতিক বেসবলে বাংলাদেশের জন্য বড় অর্জন হয়ে এসেছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েই রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি। একই সঙ্গে বাংলাদেশের আয়শা আক্তার নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা পিচার।

গত ১২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের বিভিন্ন ক্লাব ও জাতীয় দল অংশ নেয়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। গ্রুপ পর্বে শক্তিশালী মালয়েশিয়া জাতীয় দলকে ১০-৯ রানে হারিয়ে চমক সৃষ্টি করে তারা। এরপর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যানেজার জাকির হোসেন ও কোচ রনি আহমেদের নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দলীয় সমন্বয়, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। প্রথম আন্তর্জাতিক আসরেই রানার্সআপ হওয়া বাংলাদেশের নারী বেসবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা