× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

ঐতিহাসিক জয়ের পর অভিনন্দনে ভাসছে টাইগাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:৪২ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২০:৪৯ পিএম

ছবি: বিসিবি

ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ডারউইনের ঐতিহাসিক এই জয়ের পর ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ, ক্লাব ও কূটনৈতিক মিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছে টাইগাররা।

বাংলাদেশের এই অনন্য অর্জনে প্রথমেই শুভেচ্ছা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক অভিনন্দন বার্তায় বাফুফে জানায়, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক মাইলফলক অর্জন এবং সমগ্র জাতির জন্য গর্বের মুহূর্ত।’

দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডও টাইগারদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ক্লাবটির পরিচালনা পর্ষদ, দাতা ও স্থায়ী সদস্য, খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী এবং সমর্থকদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জাতীয় দলের কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং বিজয়ী দলের সব খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের এই বিজয়যাত্রা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সংক্ষিপ্ত এক বার্তায় তিনি লিখেছেন, "আমাদের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।"

বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাসও। এক বার্তায় তারা জানায়, ‘বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য টাইগারদের শুভেচ্ছা। দারুণ খেলেছ বাংলাদেশ।’

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও বাংলাদেশের জয়কে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, তাও এমন দারুণ এক জয়। বাংলাদেশ, এটি সত্যিই স্মরণীয় একটি টেস্ট ম্যাচ।’

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসও টাইগারদের ঐতিহাসিক এই জয়ে অভিনন্দন জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দূতাবাসটি জানায়, ‘অভিনন্দন টাইগারস! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা